চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট প্রচারে বেরিয়ে ‘রাজমিস্ত্রি’র ভূমিকায় ঘাটালের বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি , ঘাটাল: ভোট প্রচারে বেরিয়ে ‘রাজমিস্ত্রি’র ভূমিকায় দেখতে পাওয়া গেল ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটকে। রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু জেলায় জেলায়। সেই বৃষ্টির মাঝে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট (BJP Candidate Sital Kapat)ঘাটাল বিধানসভার দাসপুরে রাজনগর এলাকায় রবিবার সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।এদিন জনসংযোগে ঘাটালের বিজেপি প্রার্থীকে রাজমিস্ত্রির ভূমিকায় দেখা যায়।রাজমিস্ত্রির কাজ করতেও দেখতে পাওয়া যায় তাঁকে।

প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রির(Mason) হাত থেকে কনি নিয়ে ইটের গাঁথনিতে সিমেন্ট দিয়ে প্লাস্টার করলেন বিজেপি প্রার্থী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন শনিবার রাতে ঘাটালের রেল লাইনের জন্য অর্থ বরাদ্দ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। এর থেকে প্রমাণ হলো বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবে রূপ নেয়। তাই এলাকার মানুষ বিজেপির উপর ভরসা রাখছেন। যারা এর আগে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা সকলেই বিজেপিকে জেতানোর বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন।

বিজেপি মানে যে উন্নয়ন শনিবার রাতে ঘাটালের রেলপথের জন্য প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ করার পর তার প্রমাণ পেয়ে গিয়েছেন এলাকার মানুষ। ঘাটাল এলাকায় গেরুয়া শিবিরের ধ্বজা উড়বে এ ব্যাপারে নিশ্চিত বিজেপি প্রার্থী শীতল কপাট।এর আগে প্রচারে বেরিয়ে প্রার্থীদের কাউকে জিলিপি ভাজতে ,কাউকে সিঙাড়ার তরকারি তৈরি করতে অথবা চপ – বেগুনি ভাজার সময় ক্যামেরায় ধরা পড়েছিল। সেলুনে ঢুকে দাড়ি কামিয়ে দিতেও দেখা গিয়েছিল। রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতেও দেখা গেছিল প্রার্থীকে। এবার রাজমিস্ত্রির ভূমিকায় দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ককে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ