জল ভেবে অ্যাসিড দিয়ে রান্না! ঘাটালে আশঙ্কাজনক একই পরিবারের ৬, SSKM-এ ভর্তি

জল ভেবে অ্যাসিডে রান্না, আর সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের ছয়জন। তাঁদের মধ্যে দুইজন শিশুও রয়েছে বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল ভেবে অ্যাসিডে রান্না, আর সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের ছয়জন। তাঁদের মধ্যে দুইজন শিশুও রয়েছে বলে খবর। বর্তমানে ছয়জনই SSKM হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।এছাড়াও গিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। কীভাবে ঘটনাটি ঘটল, ইচ্ছাকৃত নাকি ভুলবশত, এখন তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ভুল করেই এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর। স্থানীয়রা জানিয়েছেন, ঘাটালের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্তু সন্ন্যাসী।

পেশায় তামা-রূপোর কাজ করেন। তাই তাঁর বাড়িতে সবসময়ই অ্যাসিড রাখা থাকে। জানা যায়, গতকাল রবিবার সন্ন্যাসী বাবুর একজন আত্মীয় ভুলবশত জলের বোতলে অ্যাসিড ঢেলে দেন। আর তা পরখ না করেই অ্যাসিড মেশানো জল দিয়ে ভাত ও তরকারি রান্না করে ফেলেন। ঘুনাক্ষরেও বুঝতে পারেননি যে, তিনি কি করছেন? এমনকী সন্ন্যাসীবাবুদের খাবারের সঙ্গেও যে জলটি দিয়েছিলেন সেটাও অ্যাসিড মেশানো। আর তা খাওয়ার পরেই সন্ন্যাসীদের পরিবারের ছয়জনই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় অসহ্য পেটের যন্ত্রণা। সঙ্গে বমি। এরপরেই তাদের দ্রুত ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থদের মধ্যে দুই জন শিশুও আছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল জানিয়েছেন, ”সন্ন্যাসীবাবুর এক আত্মীয় ভুল করে বাড়িতে থাকা অ্যাসিড জলে ভাত, তরকারি রান্না করে তাদের খেতে দিয়েছিলেন। অসুস্থ হওয়ায় পর বিষয়টা জানাজানি হয়। এবং তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে কলকাতার পিজি হাসপাতালে তাদের ভর্তি করা হয়। পরিবারের ছয়জনই এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।” তবে কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে