ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ তৃণমূলের নয় ,সাধারণ মানুষের জয় : দেব

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: রাজ্য বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ৫০০ কোটি টাকা বরাদ্দের পরেই, প্রথম ঘাটাল মাস্টারপ্ল্যান ডিস্ট্রিক্ট মনিটারিং কমিটির মিটিং শুরু হল রবিবার ঘাটাল টাউন হলে। এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনিষ জৈন, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী,জেলাশাসক খুুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা । এছাড়া ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং সাব কমিটির সদস্যরা।

সাংসদ দেব বলেন, ঘাটালের মাস্টার প্ল্যান(Ghatal Master Plan) রূপায়ন করার শর্তে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।তিনি বলেন এই লড়াই তৃণমূল কংগ্রেসের জয় নয় ঘাটালের মানুষের জয় এবং প্রার্থনার জয়। তিনি সাংসদ হিসেবে মাস্টার প্ল্যানের জন্য যা বলার তা বলেছেন। মাস্টার প্ল্যানের জন্য জমি প্রয়োজন। উপযুক্ত মূল্য দিয়েই জমি নেওয়া হবে বলে তিনি বলেন। এই বিষয়ে কোনো রকম ভাবেই যেন জমি দাতাদের ভুল বোঝানো না হয়। ৮০ র দশকে বামফ্রন্ট সরকারের সেচ মন্ত্রী প্রভাস ঘোষ মাস্টার প্ল্যানের শিল্যানাস করলেও দীর্ঘ কয়েক দশক ধরেও মাস্টার প্ল্যান রূপায়িত হয়নি।

এবারের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হবার পর খুব শীঘ্রই শিলান্যাস হবে।মুখ্যমন্ত্রী(CM) শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে।গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন অনুমোদিত ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুযায়ী কাজ হবে।২০১৫ সালের সংশোধিত প্রকল্প অনুযায়ী আটটি ব্লকের কথা উল্লেখ আছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পে।খাল সংস্কার, নদীর জল বহন ক্ষমতা বাড়ানো, সুইস গেট তৈরি, পাম্প হাউস তৈরি হবে।প্রথম পর্যায়ে ৮টি ব্লক এবং দুটি পুরসভা প্রকল্পের অংশ হিসেবে যুক্ত হয়েছে। শিলাবতী নদীতে পাঁচ কিলোমিটার রিটেনিং দেওয়াল ও রেগুলেটর তৈরি হবে। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ মানুষ উপকৃত হবেন এবং দুই মেদিনীপুরের ১৫৭৫ বর্গ কিলোমিটার এলাকা উপকৃত হবে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো