‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে। দীর্ঘদিন ধরে চলা এই প্ল্যান এবার সফল হতে চলেছে। এখানে রাজনৈতিক বিষয়টি বড় নয়। এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন ঘাটালের সংসদ দেব। বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে তৃণমূল সাংসদ দেবও হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, সাংসদ দেবের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগেও বলা হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে চায় তাঁরা। এবার প্রশাসনিক বৈঠকেও সেই নিয়ে আলোচনা হয়েছে। তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকারও চায়, ঘাটাল মাস্টার প্ল্যান হোক। সেই লক্ষ্যেই তাঁরা কাজ করবেন। মানুষের সমস্যার কথা চিন্তা করে কাজ করা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ভোটের সময় রাজনীতি ও সমালোচনা হবে। পাশাপাশি সারা বছর উন্নয়নের কাজ হবে। এদিন ৩৫ জন বিধায়ককে ডাকা হয়েছিল। মেদিনীপুরের ৪জন সাংসদও এদিন বৈঠকে হাজির ছিলেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত অফিস কাটমানির সেন্টার হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গ উন্নয়নের দিক থেকে পিছিয়ে গিয়েছে। এখন শাসকের আইন নয়, আইনের শাসন চলবে রাজ্যে। 

বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন ঘাটালের সাংসদ দেব। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে। ২০১৪ সাল থেকে এই নিয়ে লড়াই চলছে। প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। আগের সরকার যে কাজ শুরু করেছিল, এই সরকার সেই কাজ শেষ করবে। পাশাপাশি এদিন তিনি বলেছেন, মানুষকে ভালোবেসে রাজনীতি করছেন। ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত কাউকে অসম্মান করেননি। সারা জীবন সৌজন্যের রাজনীতি করেছেন। কখনও মঞ্চ থেকে কাউকে অপমান করেননি। 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই