ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঘাটাল: সাধারণত প্রতিবছরই বর্ষায় ঘাটালে বন্যা হয়। তাই ঘাটালে পঞ্চায়েতগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগাম বন্যার প্রাণ সামগ্রী পাঠানো হয় মজুদ রাখার জন্য। যাতে অতি দ্রুত সেখানকার মানুষের কাছে বন্যা ত্রাণ পৌঁছয়। কিন্তু সেই বন্যার ত্রাণ সামগ্রী পাওয়া গেল এক তৃণমূল নেতার ব্যক্তিগত গুদামে। আর তাকে কেন্দ্র করেই মঙ্গলবার উত্তেজনা ছড়াল ঘাটালে।বন্যাত্রাণের ত্রিপল, হাঁড়ি কড়া সহ বহু কীট লুকানো ছিল তৃণমূল নেতার ব্যক্তিগত গোডাউনে। সেই সন্ধান পেতেই বিক্ষোভে ফেটে পড়ল জনতা।

পশ্চিম মেদিনীপুর জেলার মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের মনসুকার(Monsuka) ঘটনা। তুমুল হই হট্টগোল শুরু হয়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় ঘাটাল থানায়(Ghatal P.S.)। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে জন রোষের হাত থেকে রক্ষা করে ওই তৃণমূল নেতাকে। তার গুদাম থেকে উদ্ধার হয় বন্যার ত্রাণের জন্য ত্রিপল ,হাঁড়ি, কড়া সহ অন্যান্য জিনিসপত্র। ওই তৃণমূল নেতার দাবি তার গুদামটি যেহেতু উঁচু জায়গায় তাই সেখানে পঞ্চায়েত প্রধান মজুদ রাখতে বলেছিলেন। কিন্তু পঞ্চায়েত পরবর্তীকালে জিনিসগুলো না নেওয়ায় সেগুলো তার গুদামেই রয়ে গিয়েছিল।

স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগ, আমজনতার বন্যাত্রাণের সামগ্রী কেন কোন তৃণমূল নেতার ব্যক্তিগত গুদামে মজুদ রাখা হয়েছিল, তার কারণ অজানা। পরবর্তীকালে এগুলি কালোবাজারি দরে বিক্রি করা হত। এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতাদের।কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ায় পঞ্চায়েত প্রধান সেই সুযোগ পাননি। কারণ অনেকেই এখন আর পঞ্চায়েতমুখী হচ্ছেন না। ওই তৃণমূল নেতা অভিযোগ করেন তাঁকে বাড়ি থেকে গ্রামের কিছু মানুষ মারধর করতে করতে গুদাম পর্যন্ত নিয়ে আসে। 

তারপর গুদামের চাবি খুলে ওই জিনিসপত্র গুলি তারা দেখতে পেলে উত্তেজনা চরমে ওঠে। পুলিশ ঐ গুদামে থাকা বন্যার ত্রাণের যাবতীয় সরকারি জিনিসপত্র আটক করে থানায় নিয়ে গিয়েছে। একইসঙ্গে ওই তৃণমূল নেতাকেও জনরোষের হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান সহ আরো স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতার নাম প্রকাশ্যে এসেছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।

অন্তঃসত্ত্বা অবস্থায় সকাল সকাল মুখ ঢেকে স্বামীর সঙ্গে ‘দোসা’ খেতে গেলেন দীপিকা

সেমিফাইনালে মেসিকে থামানোর পরিকল্পনা জানালেন ইংল্যান্ডের কোচ

কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

পেট্রোল পাম্পে সামান্য বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! কুড়ুলের কোপে দু’হাত হারাল যুবক

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য