স্ত্রীকে খুন করে নাবালক ছেলেকে নিয়ে পলাতক বাবাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি:পানিহাটির আজাদিনগরে মধ্যরাতে স্ত্রীকে খুন করে বাচ্চাকে নিয়ে পলাতক স্বামী। দীর্ঘদিনের অশান্তি চলছিল পিয়াংকা নাথ(Piyamka Nath)( বয়স ২৬) ও স্বামী  শ্রীকান্ত নাথের(Srikanta Nath) (বয়স ৪৬ ) মধ্যে। অবশেষে অশান্তির জেরে স্বামীর হাতে খুন হলো স্ত্রী । এলাকার সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মধ্যরাতে অমানবিকভাবে হাতের শিরা কেটে ও গলায় ফাঁস দিয়ে খুন করা হল স্ত্রীকে । তাদের একটি ৯বছরে ছেলে আছে । ছেলেকে নিয়ে পালিয়ে যায় মধ্যরাতে স্বামী । ঘটনাস্থলে ঘোলা থানার(Ghola P.S.) পুলিশ গিয়ে রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে(Sagar Dutta Hospital) নিয়ে যায় ।

ঘোলা থানার পক্ষ থেকে বাড়িটি সিল করে দেওয়া হয় । মেয়েটির দাদা জানান,বোনের সাথে দীর্ঘদিনের অশান্তির জেরে অনেকবার বোনের গায়ে হাত তোলেন ওর স্বামী। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বোনকে ওই বাড়িতে আর পাঠাবো না। কিন্তু বোনের শ্বশুর আবার বুঝিয়ে সেই বাড়িতে পাঠান। তখনই এমনই ঘটনা আচমকা ঘটে । যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে দু বছর হয়েছে কিনেছে বোনের বর। ধার দেনা জড়িত ছিল। বোনের বর পাইভেট গাড়ি চালক ।

দাদার দাবি, একটাই ভাগনাকে খুঁজে পেতে চাই সুস্থ ভাবে এবং দোষীর উপযুক্ত শাস্তি হোক। এই বিষয়ে এলাকার মানুষ আতঙ্কিত রীতিমতো। পুলিশ পলাতক স্বামী এবং তার সঙ্গে নিয়ে যাওয়া নাবালক ছেলেকে খুঁজছে।পানিহাটির পলাতক গাড়িচালক তার নাবালক ছেলেকে নিয়ে কোথায় আত্মগোপন করেছে তা জানতে তার মোবাইল ফোনে আঁড়ি পেতেছে পুলিশ। জীবিত অবস্থায় নাবালক ছেলেকে উদ্ধার করা এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6