সমুদ্র সৈকতে হাত-পা বাঁধা নাবালিকার নিথর দেহ! চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বাকিপুট :  সমুদ্র সৈকতে হাত পা বাঁধা অবস্থায় নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলে কাদুয়া মুকুন্দপুরে বাকিপুট সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয়েছে এক নাবালিকার দেহ। অস্বাভাবিক অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এরপরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, সমুদ্র সৈকতের পাশে একটি ঝোপের মধ্যে কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সকালে ঝোপের কিছু পড়ে থআকতে দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে গিয়ে দেখতে পান এক নাবালিকা হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন জুনপুট কোস্টাল থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জুনপুট কোস্টাল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই নাবালিকা বাইরে থেকে এসেছে। স্থানীয়রা কেউ তাঁকে চেনে না। বাইরে থেকে তাকে এনে পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকেতে পারে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার মৃত্যু হয়েছে ২ দিন আগে। দেহটি দেখে তেমনটাই জানাচ্ছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় বাকিপুট সমু্দ্র সৈকতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতার বাড়ি কাঁথি থানা এলাকার দূরমুঠে। মৃতাকে কীভাবে খুন করা হয়েছে, কে বা কারা খুন করেছে সেই বিষয়ে জানতে শুরু হয়েছে তদন্ত। কাঁথি মহকুমা পুলিস আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি রহস্যের কিনারা করা হবে। শনিবার থেকে ওই নাবালিকার কোনও খোঁজ মিলছিল না বলে জানা গিয়েছে। স্থানীয় এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই যুবকের বাড়ি নাবালিকার গ্রামের পাশেই। অভিযোগ, ওই যুবক নাবালিকাকে নিয়ে গিয়ে খুন করেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা