রাতের অন্ধকারে বিবাহিত প্রেমিককে ফিল্মি কায়দায় খুন প্রেয়সীর, চাঞ্চল্য ভদ্রেশ্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের প্রেমিককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন খোদ প্রেমিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার(Hooghly District) ভদ্রেশ্বরের খুঁড়িগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম তাপস প্রামাণিক(Murder Case in Bhadreswar)। সম্পর্কের টানাপোড়েনের(Relationship Issues) জেরে মাত্র ৪৬ বছর বয়সেই প্রাণ হারাতে হল তাপসকে। স্থানীয়দের তরফ থেকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ওই প্রেমিকাকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ টিউশন থেকে ফেরার পথে মাতালদের কবলে একদল ছাত্রী, এরপর কি ঘটল বাঁকুড়ায়!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তাপস প্রামাণিক, ওই এলাকারই বাসিন্দা। তাপসের সঙ্গে তাঁর স্ত্রী-র সদ্যই বিচ্ছেদ হয়েছে। এরপরই তাঁর জীবনে আসেন প্রেমিকা শবনম খাতুন। বিবাহিত শবনম আগে রিষড়ায় স্বামীর সঙ্গে থাকতেন। পরে ভদ্রেশ্বরের খুঁড়িগাছিতে বাড়ি ভাড়া নেন। সেখানেই তাপসের সঙ্গে তাঁর আলাপ। পরিচয় পর্ব থেকে প্রণয় অবধি বিষয়টি এগোতে বেশি সময় লাগেনি। কিন্তু আচমকাই ছন্দপতন। কোনও এক ব্যক্তিগত কারণে উভয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছিল মনোমালিন্য। ব্যক্তিগত আক্রোশের জেরেই তাপসকে খুন করেছেন শবনম, অনুমান পুলিশের। যদিও হত্যার আসল কারণ এখনও জানা যায়নি। পুলিশের তরফ থেকে শবনমকে লাগাতার জেরা করা হচ্ছে।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক কাণ্ড! হিন্দু সেজে রেস্তোরাঁ চালাচ্ছিল মুসলিম যুবক, কীভাবে পাকড়াও হল?

ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাওয়া গেল এক রোমহর্ষক দৃশ্য। শুক্রবার রাতে তাপস, শবনম এবং আরও এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার মাঝেই তাঁদের কথা কাটাকাটি হয়। হঠাৎ করে শবনম তাপসের উপর ঝাঁপিয়ে পড়েন। ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন প্রেমিকের শরীরে। তাতেই রাস্তায় লুটিয়ে পড়েন তাপস। বয়ে যায় রক্তগঙ্গা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়েছিলেন তাপস। ভোর রাতে খবর পেয়ে অ্যাঙ্গাস ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে মৃত্যু হয়েছে তাপসের। তাঁর দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত করা হবে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসাপাতালে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ব্যক্তিগত সমস্যার জেরেই এই খুন। শবনমের সঙ্গে থাকা আরেক মহিলাকেও ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই