ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল পুরোনো শত্রুতা! দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রায় বন্ধুকে ঠান্ডা পানীয় খাওয়ানোর পরেই অসুস্থ হয়ে পড়েন এক যুবক। কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত মৃত্যু হল তাঁর। অভিযোগ, ওই পানীয়ের মধ্যেই মেশানো ছিল বিষ। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিজয় সমাদ্দার (৩৩)। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। ধৃতের নাম উৎপল মণ্ডল (৩১)। তাঁর বিরুদ্ধে বন্ধুকে বিষ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত গত ২২ অক্টোবর। রাত সাড়ে আটটা নাগাদ গোবরডাঙা থানার বামনডাঙা এলাকার চার্চ রোডের সামনে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন বিজয়। অভিযোগ, সেই সময়ই তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেন উৎপল। মৃতের পরিবারের দাবি, ওই পানীয়ের সঙ্গেই মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ। অভিযোগ, ওই পানীয় খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হয় বিজয়ের। বাড়ি ফেরার পর শুরু হয় সবুজ রঙের বমি ও ডায়রিয়া। পরদিন তাঁকে মাসলন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে দু’দিন চিকিৎসা চলে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ অক্টোবর তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও ২৭ অক্টোবর মৃত্যু হয় বিজয়ের।

আরও পড়ুন: হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

এরপর বুধবার (২৮ অক্টোবর) গোবরডাঙা থানায় লিখিত অভিযোগে দায়ের করেন বিজয়ের বাবা উত্তম সমাদ্দার (৫৫)। তাঁর অভিযোগ, উৎপল মণ্ডলের পরিবারের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। সেই পুরনো শত্রুতার কারণেই ছেলেকে বিষ মেশানো পানীয় খাইয়ে খুন করা হয়েছে। চিকিৎসকদের বক্তব্যেও বিষ মেশানো পানীয় খাওয়ার বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই অভিযুক্ত উৎপল মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি বামনডাঙা এলাকাতেই বিজয়ের বাড়ির কাছাকাছি বলে জানা গিয়েছে। ঘটনার পিছনে প্রকৃত কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত চলছে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির