হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল পরপর গুলি। শনিবার (১৩ জুন) রাতে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত রানিহাটি পুরাতন বাজারে ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ায় দুঃসাহসিক ডাকাতি! স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল পরপর গুলি। শনিবার (১৩ জুন) রাতে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত রানিহাটি পুরাতন বাজারে ঘটনাটি ঘটেছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন চন্দন কাঁড়ার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। সেই সময়েই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। বাইকে ওঠার মুহূর্তেই পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা দিয়ে তাঁর সামনে দাঁড়ায়। তাঁরা ব্যবসায়ীর পিঠে থাকা সোনা-রুপোর গহনার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চন্দন অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। শেষমেষ তাঁর গহনার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

তবে দুষ্কৃতীদের গুলিতে চন্দনের কোনও ক্ষতি হয়নি, কিন্তু তাঁর বাইকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দন জানিয়েছেন, তাঁর ওই ব্যাগে ২০ ভরি সোনা, ৭-৮ কেজি রুপোর গহনা এবং নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। গতকাল রাত ৯ টা ২০ মিনিট নাগাদ তিনি দোকান বন্ধ করে বের হওয়ার সময়েই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজন যুবক। অনুমান, ওঁরা আগে থেকে তাঁর দোকান বন্ধের জন্যে ওত পেতে ছিল। তাই দোকান বন্ধ করে বাইকে উঠতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে যুবকের দল। কাপড় দিয়ে তাঁদের মুখ ঢাকা ছিল।

পুরো ঘটনাটা এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আশেপাশের দোকানের ব্যবসায়ীরাও ছুটে আসেন। তা রেখেই তিনটি বাইকে চড়ে জাতীয় সড়কের দিকে ছুটে যায় ওই দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ব্যবসায়ী একটি এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে দিন দুপুরে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন স্থানীয় ব্যবসায়ীরাও তাঁদের নিরাপত্তার প্রশ্ন তুলছেন।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ