ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্য়াঙ্কে আমজনতা টাকা বা গয়না কেন রাখেন? যাতে নিরাপদে সেই গয়না বা টাকা থাকে। বাড়িতে চুরি বা ডাকাতির ভয় থাকে। তাই ব্যাঙ্কে লকারে বা সেভিংসে টাকা বা বহু মূল্যবান গয়না রাখেন গ্রহকরা। কিন্তু সেই ব্যাঙ্ক থেকেই যদি গয়না খোয়া যায়! তাহলে মাথায় তো বাজ পড়বেই গ্রাহকের। ঠিক তেমনটাই ঘটেছে বিধাননগরের বাসিন্দা মমতা সিঙ্ঘির সঙ্গে। তিনি বিধাননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক। সেই ব্য়াঙ্কে তাঁর অ্যাকাউন্ট ও লকার রয়েছে। সেই লকারেই দীর্ঘদিন ধরে মমতা দেবী নিজের সোনার গয়না রেখেছিলেন। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। কিন্তু তাজ্জবের বিষয় বেশ কিছুদিন ধরেই মমতা দেবীর লকার থেকে উধাও সেই কোটি টাকার মূল্যের সোনার গয়না।

আরও পডুন: ‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

অভিযোগকারী বিধাননগরের বাসিন্দা। মমতা সিঙ্ঘির দাবি, সিজে ব্লকে অবস্থিত ব্যাঙ্কের লকারটি তাঁর এবং তাঁর পুত্রবধূ ঋষিকা আগরওয়ালের যৌথ নামে রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ঋষিকা লকার খুলতে গেলে দেখেন, সেটি সম্পূর্ণ খালি রয়েছে। অথচ ওই লকারে প্রায় দেড় কোটি টাকার সোনার গয়না রাখা ছিল বলে সিঙ্ঘি পরিবারের দাবি। মমতা দেবীর দাবি, শেষবার তিনি নিজে গত ১৮ ডিসেম্বর ২০২৫ লকারটি খুলেছিলেন। এরপর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বা তাঁর পুত্রবধূ কেউই লকারটি খোলেননি। পরিবারের কাউকে সেই লকার খোলার অনুমতিও দেননি তাঁরা। তাহলে কীভাবে ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার মূল্যের গয়না ভ্যানিশ হয়ে গেল? যদিও ব্য়াঙ্ক কর্তৃপক্ষ গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

গয়না খোয়া যাওয়ার ঘটনার পর গত ২৪ সেপ্টেম্বর বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মমতা সিঙ্ঘি ও ঋষিকা আগরওয়াল। পরিবারের অভিযোগ, ঘটনার বিষয়ে ব্যাঙ্কের কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা