হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে হুগলির শ্রীরামপুরে আজ, শনিবার সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক ও নাম ফ্রিজের পর এই প্রথম কোনও জেলাসফরে গিয়ে জনসভা করছেন মমতা। এবার সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, এদিন হুগলির উত্তরপাড়ায় একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে। তাঁর গাড়িতে ছোড়া হয়েছে ডিম, রড, ইট। সেই রড ও ইটের আঘাতে ভেঙে গিয়েছে বিধায়কের গাড়ির কাচ। রডের টুকরো তাঁর উপর এসে লেগেছে বলে অভিযোগ বেলেঘাটার বিধায়কের। যদিও এই ঘটনার সময়ে ওই এলাকায় কোনও পুলিশ ছিল না বলে জানিয়েছেন কুণাল।

একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী কুণালের গাড়ি ঘিরে রেখে কালো পতাকা দেখাচ্ছে। তার সঙ্গে ছোড়া হচ্ছে ডিম। এমনকি গাড়ির কাচ ভাঙার জন্য ছোড়া হচ্ছে ইটও। ভিডিও-তে দেখা যাচ্ছে কুণাল ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ডিম থেরাপি প্রসঙ্গে মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানিয়েছেন, ‘যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। চুরমার করে দিয়েছে গাড়ি। মমতাদির সভায় যাচ্ছিলাম। লাঠি-রড নিয়ে দাঁড়িয়েছিল কিছু দুষ্কৃতী। পুরো রাস্তা আটকে দিল। আমার সারা শরীর কাচে ভরা। উত্তরপাড়ায় গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় দেখা হচ্ছে, কোন গাড়িতে কোন নেতা যাচ্ছে। আমি ভবানী ভবনে যাচ্ছি। গিয়ে দেখাব, একজন বিধায়কের কী অবস্থা।’ তারপরেই কুণাল ঘোষ সোজা চলে এসেছেন ভবানী ভবনে।

আরও পডুন: নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

কলকাতা হাইকোর্টের নির্দেশেই এক হাজার লোকের জমায়েত নিয়ে এদিন সভা করছেন মমতা। আদালতের নির্দেশ ছিল, সভার নিরাপত্তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে হবে। জি টি রোড যাতে বন্ধ না হয় সেটা দেখতে হবে পুলিশ ও মমতার দলের স্বেচ্ছাসেবকদের। তার মাঝেও আদালতের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ফের বিধায়কের উপর ডিম থেরাপিকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও কুণালের অভিযোগকে পাত্তা দিতে নারাজ উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি জানিয়েছেন, ‘কুণাল ঘোষ কী অভিযোগ করলেন, তাতে কিছু যায় আসে না। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। ওনার কথা ধরলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন জেলে থাকা উচিত।’

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত