গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে প্রচার শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাত(Ajit Mahato)। শুক্রবার তিনি বালিভাষা এলাকা থেকে মোটরসাইকেল র‍্যালি করে গুপ্তমনি মন্দিরে পৌঁছান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর(Avisekh Bandopadhay) মঙ্গল কামনায় পুজো দেন। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের গুপ্তমনি মন্দিরে(Guptomani Temple) পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের প্রচার কর্মসূচি শুরু করেন তিনি।

এদিন পুজোয় তার স্ত্রী সহ দলীয় নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের ব্লক সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের ব্লক সভাপতি নরেন মাহাত, মৎস্য কর্মাধ্যক্ষ শান্তনু মাহাত, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভম সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।মন্দিরে পুজো দেওয়ার পর অজিত মাহাত সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া এলাকায় দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন এবং নিজ হাতে দেওয়াল লিখে প্রচার শুরু করেন। এরপর তিনি ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের শালবনী অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। অজিত বাবু সাংবাদিকদের বলেন, কুড়মি সম্প্রদায়ের উন্নয়নের কথা একমাত্র ভেবেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

তাঁর উদ্যোগেই কুড়মি উন্নয়ন বোর্ড গঠন থেকে শুরু করে শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, সব ধর্মের মানুষের কথা ভেবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন বলেও তিনি দাবি করেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সেই আবহে তৃণমূল প্রার্থী অজিত মাহাতের এই প্রচার কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে গোপীবল্লভপুর বিধানসভায়। যাতে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করছেন।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি