গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপীবল্লভপুর:বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে গোপীবল্লভপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান বিজেপির গোপীবল্লভপুর(Gopiballavpur) ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম পৈড়া । তিনি দাবি করেন, এলাকায় যে সমস্ত হিংসা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। গৌতম পৈড়ার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ‘বি-টিম’-এর কিছু লোক বিজেপির নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাস ও অশান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ রাজনৈতিক দল। নির্বাচনে জয়-পরাজয় থাকেই। বাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি(BJP) ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা কোনওভাবেই হিংসা বা সন্ত্রাসকে সমর্থন করি না। আমরা চাই শান্তি ও উন্নয়ন।” তিনি আরও জানান, কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে।

তাঁর দাবি, যারা এলাকায় হিংসা ও দখলদারি চালাচ্ছে, তারা যে দলেরই হোক না কেন, প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া। নির্বাচন শেষ হওয়ার পর সকলকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। পাশাপাশি, রাজনৈতিক দলগুলির কার্যালয় দখল বা অশান্তি সৃষ্টির ঘটনায় যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায় বিজেপি।

অন্যদিকে,ভোটের ফলাফল প্রকাশের পর যেভাবে চারদিকে গোলমাল হচ্ছে, সেই হিংসা দমনে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার দুপুরে নবান্নে(Nabanna) গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁ। মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালার সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। 

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের