অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনের একটি গুদাম থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। সেখানে মজুত করা ছিল প্রচুর পরিমাণে কম্বল-ত্রিপল-প্লাস্টিক। শনিবার সকালে এই সকল জিনিস লরি করে পাচার করার অভিযোগ ওঠে। তারপরে স্থানীয়রা সেই লরি আটকে বিক্ষোভ দেখান।

জানা গিয়েছে, শনিবার সকালে অরূপ রায়ের বাড়ির সামনে গুদামের কাছে একটি লরি দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুদাম থেকে বেশ কিছু জিনিস বের করে লরিতে তুলতে দেখেন তাঁরা। সন্দেহ হতেই লরিটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল সহ সরকারি ত্রাণ। এরপরে গুদামে তল্লাশি করার পরে উদ্ধার হয় লক্ষাধিক টাকার সরকারি ত্রাণের জিনিস। ত্রাণ সামগ্রী বিতরণ করার পরিবর্তে পাচার করার অভিযোগ উঠেছে। শনিবার সেই পাচার রুখে দিয়েছে স্থানীয়রাই। চোর চোর স্লোগান দিতেও শোনা গিয়েছে ক্ষিপ্ত জনতাকে। গুদামে মজুত ছিল হকিস্টিকও।

এদিন স্থানীয়রা প্রশ্ন তোলে, এই সকল ত্রাণ সামগ্রী এখানে কেন রাখা ছিল? কেন এই ত্রাণ বিলি করা হয়নি? স্থানীয়রা বলেছেন, এই সকল ত্রাণ ২০১৯ সালের। সেখানে লেখা রয়েছে ‘নট ফর সেল’। প্রাকৃতিক দুর্যোগের সময় গরীব মানুষকে রেহাই দিতে এই ত্রিপল দেওয়া হয়েছিল। কিন্তু ৮ বছর ধরে সেই ত্রিপল পায়নি অসহায় মানুষগুলো। সেগুলো রাখা ছিল গুদামে। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে আরও ত্রিপল পাচার করা হয়েছে। 

অন্যদিকে, শুক্রবার ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ির কাছে আরও একটি গুদামে হানা দিয়ে ত্রাণের বহু সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। বিজেপির দাবি, এই সমস্ত জিনিসপত্র কালোবাজারে বিক্রির জন্য এখানে রাখা হয়েছিল। 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক