প্রেমিকার সঙ্গে ঝামেলা, যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ভাতারে

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আত্মহত্যার খবর শেয়ার করার পর ঘরের ভেতর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাতারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আত্মহত্যার খবর শেয়ার করার পর ঘরের ভেতর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওরগ্রামে। সম্পর্কে জটিলতার কারণে যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভজিৎ দাস। ২১ বছর বয়স তাঁর। গুসকরা মহাবিদ্যালয়ে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্র শুভজিৎ। বছর ১৫ আগে তাঁর বাবা মারা গিয়েছেন। বাড়িতে দিদি ও মায়ের সঙ্গে থাকতেন ওই যুবক। ভাতারের ওরগ্রাম বাজারে তাঁদের একটি ছোট চায়ের দোকান রয়েছে। মূলত এই দোকানের আয় থেকে তাঁদের সংসার চলে। পরিবার সুত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত রাতে খাওয়া-দাওয়ার পর ঘরে ঘুমাতে  গিয়েছিল ওই যুবক। এর পর রাত বারোটা নাগাদ শুভজিৎ তাঁর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আত্মহত্যার খবর পোস্ট করে। সেই পোস্ট নজরে আসে ওই যুবকের বন্ধুদের। প্রোফাইলে আমহত্যার কথা দেখে তড়িঘড়ি তারা আত্মীয়দের খবর দেয়। এর পর পরিবারের লোকজন ঘরের দরজা খুলে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই যুবক। ঘতনার খবর দেওয়া হয় ভাতার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতাল এবং পরে ভাতার থানায় নিয়ে যাওয়া হয়। এর পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত যুবকের পরিবারের দাবি বছর সাতেক ধরে স্থানীয় এক যুবতীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কে জটিলতার কারণে যুবক আত্মঘাতী হয়েছেন। শুভজিতের পরিবার এই বিষয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছে। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা