নির্বাচনের আগে হাড়োয়া এবং হরিহরপাড়া থেকে একাধিক শক্তিশালী বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি হাড়োয়া ও হরিহরপাড়া: হাড়োয়ায় নির্বাচনের আগে ৪,টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) সোনাপুকুর শংকরপুকুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুর গাছা কাছে কুলগাছির একটি কালভার্টের পাশে তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। চারটি দেশি তাজা বোমা(Bomb) পড়ে রয়েছে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের নেতৃত্বে অফিসাররা গিয়ে বোমাগুলো উদ্ধার করে।

নির্বাচন আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য । রীতিমতো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় ।কারা বোমা রেখে গেল তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। অপরদিকে,বিধানসভা ভোটের আগে সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য হরিহারপাড়ায়। জানা গেছে,হরিহরপাড়ার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর মাঠে একটি পুকুরের ধারে একটি লাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। সন্দেহজনক ওই ব্যাগ দেখে হরিহরপাড়া থানার (Hariharpara P.S.)পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ,ওই ব্যাগে সকেট বোমা রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বোম ভর্তি ব্যাগটি আগলে রাখে পুলিশ। কে বা কারা ওই বোমাগুলো রেখে গেছে, কি উদ্দেশ্যেই বা রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। বিধানসভা ভোটের আগে একের পর এক জেলায় এইভাবে বোমা উদ্ধারে আতঙ্কিত এবং সাধারণ মানুষ।বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য অভিযান শুরু হয়েছে পুলিশের। দুষ্কৃতীদের ধরতে এবং বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা মজুদ থাকলে তা উদ্ধার করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযান শুরু হতেই শনিবার মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থেকে উদ্ধার হল একাধিক বোমা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান