হরিহরপাড়াতে জাল নোটসহ গ্রেপ্তার যুবক, ভাটপাড়ায় দুঃসাহসিক ছিনতাই

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিহরপাড়া ও ভাটপাড়া: ২০ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম টমাস শেখ। তাঁর বাড়ি হরিহরপাড়ার(Hariharpara) রুকুনপুর কলাবাগানপাড়া (Kalabaganpara) এলাকায়। সোমবার সকালে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪০ টি ৫০০ টাকার জাল নোট। ধৃতকে সোমবার বহরমপুর আদালতে(Baharampur Court) পেশ করা হয়। অন্যদিকে, আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা হানা এক দুষ্কৃতীর। পাঁচ লক্ষ টাকা দাবি করে ওই দুষ্কৃতী। টাকা না পেয়ে পাঁচটি সোনার আংটি নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রবিবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদরাল ব্যানার্জীপাড়ায়।

তদন্তে নেমেছে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়ন দে-র বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী। সেইসময় দেবায়ন বাড়িতে ছিলেন না। বাড়িতে তাঁর শ্বাশুড়ি মা ছিলেন। ওই দুষ্কৃতী ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে। দেবায়নের অভিযোগ, আগ্নেয়াস্ত্র বের করে ওই দুষ্কৃতী তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে পাঁচ বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকায় ওই দুষ্কৃতী।

এরপর দেবায়ন বাবুর হাতের পাঁচটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। দেবায়নের দাবি, আগত দুষ্কৃতী তাঁর পরিচিত। নৈহাটির(Naihati) বাসিন্দা দেবাশীষ মুখার্জি ওরফে ছোটকা। চার-পাঁচ বছর আগে দেবাশীষ স্ত্রীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে এসেছিল। তখনও তাঁর কাছে টাকা ধার চেয়েছিল দেবাশীষ। ওইদিন রাতেই দেবায়ন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে