হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার না পেয়ে থালা,বাটি হাতে বিক্ষোভ মহিলা ও শিশুদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয়না। এমনকি কর্মী কেন্দ্রে আসেন না। কর্মীকে ফোনে অভিযোগ জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। বুধবার খাবার না পেয়ে থালা,বাটি হাতে বিক্ষোভ দেখালেন মহিলা ও শিশুরা। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের(Harishchandrapur ) বরুই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অভিযোগ উঠেছে কেন্দ্রের কর্মী দুলালী খাতুনের বিরুদ্ধে। এদিন খাবারের দাবিতে কেন্দ্রে মহিলারা বিক্ষোভ দেখালে সেই বাড়ির মালিক অঙ্গনওয়াড়ি(ICDS Center) কর্মীর পক্ষ নিয়ে বিক্ষোভকারী মহিলাদের গায়ে হাত দেওযার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কেন্দ্রটি রয়েছে।

কেন্দ্রে সরকারি সহায়িকা তথা রাঁধুনি নেই। স্থানীয় এক মহিলাকে রেখে রান্নার কাজ করান। অভিযোগ,কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয় না। বিভিন্ন অজুহাতে কেন্দ্র ছুটি রাখেন কর্মী। প্রায় ১৫ দিন ধরে কেন্দ্রে খাবার বিলি বন্ধ রয়েছে। কেন্দ্রে মাঝেমধ্যে যা খিচুড়ি দেওয়া হয় তা খাবার অযোগ্য। কোনওদিন ভাত দেওয়া হয়না। মাসে এক থেকে দু’দিন ডিম দেওয়া হয়। তাও আবার পচা দুর্গন্ধযুক্ত। স্থানীয় মহিলা রুবা খাতুন, মালেকা বিবি,বেলি খাতুন ও কেমলি রায়রা বলেন,কেন্দ্রের কর্মী কোনওদিন আসেন না। মর্জি মতো কেন্দ্র চালান। স্থানীয় এক বেসরকারি মহিলাকে রেখেছে রান্নার কাজে।

মাসের বেশিদিনই কেন্দ্র বন্ধ থাকে। শিশুরা গিয়েও খাবার না পেয়ে ফিরে আসে। ফোন করে কর্মীকে অভিযোগ জানালে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কেন্দ্রের কর্মী ও সেন্টারের জায়গা পরিবর্তনের দাবি করছি। কেন্দ্রের কর্মী দুলালী খাতুনকে ফোন ও ম্যাসেজ করা হলে ফোন তোলেননি ও ম্যাসেজের উত্তর দেননি। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের শিশু কল্যাণ প্রকল্প আধিকারিক (সিডিপিও) (CDPO)আব্দুল সাত্তার বলেন, ‘‘ওই কেন্দ্রের বিরুদ্ধে আগেও একাধিক বার অভিযোগ উঠেছে। এ বার সব খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির