ধানক্ষেত থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: ধানক্ষেত থেকে উদ্ধার হল সদ্যজাত একটি শিশু কন্যার মৃতদেহ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) ভিঙ্গল গ্রামে।ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পান একটি ব্যাগ পড়ে রয়েছে ধানক্ষেতে।ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ।প্রাথমিক অনুমান,জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে রাস্তার দিক থেকে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় ব্যক্তিদের দাবি মাথায় গুরুতর আঘাত রয়েছে।ঘটনার খবর মিলতেই এলাকায় ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা।অনেকে প্রশ্ন তুলেছেন“শুধু কন্যা সন্তান হওয়ায় কি এভাবে খুন করে ফেলে দেওয়া হল?নির্মম ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।কে বা কারা এমন নৃশংস কাজ ঘটাল, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।ভিঙ্গল গ্রামের(Vingal Village) বাসিন্দা শেখ আলম বলেন, “এভাবে সদ্যজাত শিশুকে ফেলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। সকালে আমরা গ্রামবাসীরা জেনে ঘটনাস্থলে ছুটে যাই। মাথায় আঘাতের দাগ স্পষ্ট ছিল। এমন অমানবিকতার কোনও ক্ষমা নেই।পুলিশ জানিয়েছে,শিশুটির জন্ম কোথায় হয়েছে এবং মৃতদেহ ফেলার নেপথ্যে কারা রয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এদিকে,গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ মিলল খালের জলে। পূর্ব মেদিনীপুর জেলার গোপীনাথপুর বাজারের ঘটনায় চাঞ্চল্য। এলাকায় খালের জলে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভগবানপুর থানার অন্তর্গত গোপীনাথপুর বাজারে।সোমবার  শীতের সকালে জনৈক ব্যক্তি প্রাত:ভ্রমণে বেরিয়ে গোপীনাথপুর বাজার সংলগ্ন খালের জলে একটি মৃতদেহ দেখতে পান। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। এলাকার মানুষজন ভগবানপুর থানায়(Bhagabanpur P.S.) খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি খালের জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ২৬ বছর বয়সি শেখ আনোয়ার চৌখালীর বাসিন্দা। গত বৃহস্পতিবার থেকে তিনি তার দিদির বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। সোমবার এইভাবে তার মৃতদেহ মেলায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা