পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ার দুই বিজেপি নেতা শুক্রবার গঙ্গার ঘাটে চুল, দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন।২০২১ – এ শপথ নিয়েছিলেন হাড়োয়া মন্ডল ২ এর প্রাক্তন  মন্ডল সভাপতি জীবন কৃষ্ণ সাঁতরা(Jiban Krishna Santra) মহাশয় এবং হাড়োয়া মন্ডল(Haroa Mandal) ২ এর জি এস শিশির কুমার ঢালী(Sishir Kumar Dhali) মহাশয় যতদিন না রাজ্যে পরিবর্তন ঘটবে তারা চুল দাড়ি কাটবেন(Haircut And Shave) না।যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন তাঁরা চুল দাড়ি কাটবেন। সোমবার ফলাফল ঘোষণা হওয়ার পর তাদের আশা পূরণ হয়। তাই ব্যারাকপুর পলতা ঘাটে এসে নাপিত ডেকে গঙ্গার ঘাটে তারা তাদের কাজ সারলেন।

এই কর্মকাণ্ডে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সভাপতি রাজেন্দ্র সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এর আগে,বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ হওয়ায় ধূপগুড়িতে মাথা ন্যাড়া করেন খোকন তালুকদার(Khokhon Talukdar) নামে এক বিজেপি কর্মী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হতেই ধূপগুড়িতে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকেন স্থানীয়রা। ১৯৯৩ সাল থেকে ভারতে বসবাসকারী খোকন তালুকদার বিজেপির জয়ের আনন্দে সোমবার বিকেলে নিজের মাথা ন্যাড়া করান। খোকন জানান, বাংলাদেশ থেকে মুসলিমরা তাঁদের তাড়িয়ে দেওয়ার পর তিনি ধূপগুড়িতে এসে বসতি গড়েন। সেই সময় থেকেই বুকে বিজেপির ব্যাজ নিয়ে ঘুরতেন তিনি। আর মনে প্রতিজ্ঞা করেছিলেন, যেবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে, সেবারই তিনি মাথা ন্যাড়া করবেন।

সেই প্রতিজ্ঞা পূরণ হল। বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রকাশ্যে বসে মাথা ন্যাড়া করান খোকন। তাঁর এই আবেগঘন মুহূর্ত দেখতে ভিড় জমান ধূপগুড়িবাসী। অনেকে সেই মুহূর্তকে মোবাইল ফোনে বন্দি করে রাখেন। এর আগে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কেন্দ্রে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে জয়ী কৌস্তভ বাগচী তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করার প্রতিজ্ঞা নিয়ে মাথা ন্যাড়া করেছিলেন। তার প্রতিজ্ঞা ছিল তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার পর তিনি আবার মাথায় চুল রাখবেন। এতদিন তিনি মাথা কামিয়ে রাজনীতি করছিলেন। সোমবার জয় পাওয়ার পর তিনি বলেন এবার তিনি তার মাথায় আবার চুল রাখা শুরু করবেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর