হাঁসখালিতে পুলিশের জালে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,হাঁসখালি: বাংলাদেশে ফিরে যাওয়ার আগে আবারো পুলিশের জালে ধরা পড়লো পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এছাড়াও বাংলাদেশিদের মদত দাতা এক ভারতীয় দালালকে গ্রেফতার করে নদিয়ার হাঁসখালি থানার(Haskhali P.S.) পুলিশ। সূত্রের খবর, নদিয়ার হাঁসখালি থানার পুলিশের একটি বিশেষ টিম হাঁসখালি থানা এলাকার বড় চুপরিয়া এলাকায় অভিযান চালায়। সেখানে ভারতীয় এক দালালের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা পাঁচ বাংলাদেশিকে(Bangladeshi) গ্রেফতার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত এক বছর আগে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতের রাজ্য গুজরাট, মুম্বাই এবং বিহারের বিভিন্ন স্থানে কর্মসূত্রে চলে যায় তারা। মঙ্গলবার সেই সমস্ত রাজ্য থেকে ফিরে এসে হাঁসখালি থানা এলাকার ওই দালালের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরে শুরু হয় অভিযান। পুলিশের তদন্তে উঠে আসে ওই বাংলাদেশিরা ওই দালালের মাধ্যম দিয়ে আবারো বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।তৈরি করেছিল ভারতীয় নথিপত্র।অতি সহজেই সীমান্তের চোরাপথ দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা ছিল তাদের।সেই চেষ্টা ব্যর্থ করল পুলিশ।

বুধবার ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা রুজু করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। আর কত বাংলাদেশী আছে ভারতবর্ষে? কথায় আছে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, এখন দেখছি হাত বাড়ালেই বাংলাদেশী পাওয়া যাচ্ছে। সাম্প্রতিকালে ঘটে যাওয়া ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতিতে সারাদেশ জুড়ে বাংলাদেশীদের চিহ্নিত করে, ধরপাকড় শুরু হতেই একের পর এক অবৈধ বাংলাদেশী বাংলাদেশে পালিয়ে যাবার জন্য ভিড় জমাচ্ছে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। আর সেই সময় একের পর এক বাংলাদেশী ধরা পরছে পুলিশের হাতে।

ঠিক তেমন ভাবেই , অভিযান চালিয়ে হাঁসখালি থানার বড়চুপড়িয়া এলাকা থেকে ৫ বাংলাদেশিকে এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ৫ বাংলাদেশীর নাম হান্নান মৃধা, মোহাম্মদ রবিউল মন্ডল, মিকাইল শেখ মিকাইল শেখ, রাব্বি শেখ, রিক্তা বেগম। অপরদিকে ভারতীয় দালালের নাম নসীমা মন্ডল। পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশিরা বাংলাদেশের বাগারহাট, যশোর, এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা। অপর দিকে ভারতীয় দালালের হাঁসখালি থানার বড় চুপরিয়া এলাকার বাড়ি।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন