জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। সেই জল্পনা সত্যি হল। নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ। জানা গিয়েছে তিনি আজই  পেশ করবেন মনোনয়ন।  

বাংলার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বরাবরই হাইভোল্টেজ কেন্দ্র। রাজ্যের পালাবদলের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এই কেন্দ্রের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম এই দুই কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন এবং জিতেছিলেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়। সেই মতোই মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন ছেড়ে বেছে নিয়েছিলেন ভবানীপুরকে। নন্দীগ্রামের আসন ফাঁকা হওয়ার পর সেই কেন্দ্রে প্রার্থী হিসেবে  হিসেবে উঠে এসেছিল প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নাম। তাতেই এবার পড়েছে শিলমোহর। আজ তাঁর মনোনয়নের সময় উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে হলদিয়ায় পেশ করা হবে মনোনয়ন।   হলদিয়া কদমতলা মোড় জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল হবে।

আরও পড়ুন: শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম ২১০ বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন  প্রয়াত চন্দ্রনাথের মা।  প্রার্থী হওয়ার আগে চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ বলেছেন, ‘দল এবং মুখ্যমন্ত্রী চাইলে নন্দীগ্রামের প্রার্থী হব। নন্দীগ্রামের দায়িত্ব পালন করব। আমিও শুনছি নন্দীগ্রাম আসনের জন্য আমার নাম নিয়ে আলোচনা হচ্ছে। যদিও বিজেপি একটা সুশৃঙ্খল দল। আমরা বিজেপি করি। জানি, এখানে ব্যক্তির কথা চলে না। সংগঠনই মূল কথা। তাই দল চাইলে। মুখ্যমন্ত্রী চাইলে আমি দায়িত্ব নিতে রাজি।’ 

 

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র