আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : পরিবারের সঙ্গে রাস্তায় বেরিয়েছিল ছোট্ট শিশুটি। কিন্তু আর ঘরে ফেরা হল না। দীর্ঘ পাঁচ ঘণ্টার তল্লাশির পর নর্দমার জল থেকে উদ্ধার হল চার বছরের এক শিশুকন্যার নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে শুক্রবার তীব্র ক্ষোভে ফেটে পড়েন আলিপুরদুয়ার জেলার হাসিমারার বাসিন্দারা। জানা গিয়েছে, মৃত শিশুকন্যা ভার্নাবাড়ি চা বাগান এলাকার বাসিন্দা। বাড়িতে আসা এক আত্মীয়কে ছাড়তে পরিবারের লোকেদের সঙ্গে রাস্তায় গিয়েছিল সে। সেখান থেকে ফেরার সময় আচমকাই জলমগ্ন এলাকায় তলিয়ে যায় শিশুটি। প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই তাকে খোঁজার চেষ্টা করেন। পরে খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। 

টানা পাঁচ ঘণ্টার তল্লাশির পর ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাতালি চা বাগান সংলগ্ন একটি নর্দমা থেকে উদ্ধার করা হয় শিশুটির দেহ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা জয়গাঁ-আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি সাতালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেও প্রতিবাদে সামিল হন এলাকাবাসী।

আরও পড়ুন: সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নর্দমার জমি দখল করে একাধিক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। এর ফলে স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অভিযোগের তির গ্রাম পঞ্চায়েত প্রধানের দিকেও উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসিমারায় নর্দমা দখল করে ব্যাঙের ছাতার মতো একের পর এক অবৈধ বাড়ি গড়ে উঠেছে। এর মধ্যে সাতালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িও রয়েছে। এই সব অবৈধ নির্মাণের ফলে নর্দমার জল যেতে না পারায় সেই জল পার্শ্ববর্তী ভার্নাবাড়ি চা বাগানে গিয়ে জমা হয়েছে। সেই জলেই তলিয়ে গিয়ে প্রাণ হারাতে হয়েছে ওই শিশুকন্যাকে। ঘটনার পর প্রশাসনের ভূমিকা এবং এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। 

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার