SIR জুজু, ডানকুনিতে ২০০২ সালের তালিকায় নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,ডানকুনি: হুগলি জেলার ডানকুনিতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার ।ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম হাসিনা বেগম(Hasina Begam) (৬০)। জানা গেছে মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা। স্থানীয়দের দাবি ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম নেই। সেই নিয়ে গত কয়েকদিন ধরে তিনি খুব চিন্তায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়েও পড়েছিলেন।স্থানীয়দের দাবি, মৃতা ৬০ বছর বয়সী হাসিনা বেগম কয়েকদিন ধরেই SIR প্রক্রিয়া নিয়ে গভীর চিন্তায় ভুগছিলেন। ঐ বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম। পুরো প্রধান জানিয়েছেন এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ বিশেষ করে যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই। হাসিনা বেগমেরও নাম নেই এলাকায় আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন এই একই কারণে বলে পুর প্রধান জানান।

এনআরসি(NRC) ও এসআইআর(SIR) নিয়ে আতঙ্কে গত সপ্তাহে উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সেই কথা ছিল বলে দাবি করা হয়। উত্তরবঙ্গের কোচবিহারে এক চাষী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের এস আই আর আতঙ্কে তামিলনাড়ুতে অসুস্থ হয়ে মৃত্যু হয় বলে তার ছেলে দাবি করেন। বীরভূমের ইলামবাজারেও এক বৃদ্ধ এস আই আর আতঙ্কে আত্মহত্যা করেন। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইলামবাজার থানায় অভিযোগ লিপিবদ্ধ করে তার পরিবার।

মঙ্গলবার থেকে রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হচ্ছে। তার আগে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে চলে আসায় শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh) বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন এসআইআরকে সামনে রেখে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তাতে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেউ মানসিক চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। ডানকুনিতে যে বৃদ্ধা মারা গিয়েছেন তিনি আগে ১৩ নম্বর ওয়ার্ডে থাকতেন। সম্প্রতি ২০ নম্বর ওয়ার্ডে তিনি তার মেয়ের কাছে এসে থাকছিলেন। SIR আতঙ্কে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন