বিজেপিতে যোগ দিতে অস্বীকার করায় ভারতীয়কে বাংলাদেশি তকমা বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বাবা ও ছেলে বাংলাদেশি বলে বিজেপির দলীয় প্যাডে বিডিওর কাছে অভিযোগ। পরে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হল ।বিজেপিতে যেতে চায়নি বলে তৃণমূল করার অপরাধে ভারতীয়কে বাংলাদেশি তকমা বিজেপির বিরুদ্ধে। পরে ভুল স্বীকার।রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের ফেসবুক নিয়ে রীতিমতো চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে । উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাটের দক্ষিণের বিজেপির মন্ডল সভাপতি রঞ্জিত দাস(Ranjit Das)। টাকি পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের পানপাড়া পানপাড়া বাসিন্দা বাবা বছর ৪৭ এর আব্দুল সাত্তার মন্ডল. ছেলে গোলাম রসুল মন্ডল তার পরিবার বাংলাদেশি বলে প্রথমে হাসনাবাদ বিডিওর(BDO Hasnabad) কাছে লিখিত অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।

তাদের হেয়ারিং-এ ডাকা হয় ।আব্দুল সাত্তার এর পরিবারের ২০০২ এর ভোটার লিস্টে বাবার নাম রয়েছে । তিনি বেশ কয়েকবার ভোট দিয়েছেন। এখানকার স্থানীয় বাসিন্দা। ভোটার কার্ড, আধার কার্ড প্যান কার্ডের নাম থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে মিথ্যে অভিযোগে দিয়েছিল ।উপযুক্ত নথিপত্র তারা বিডিও কে দেখানোর পর বিজেপি নেতৃত্ব ভুল স্বীকার করে। এই পরিবারকে চিঠি দেয় তারপর সেই চিঠি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পোস্ট করেন। আব্দুল সাত্তার মন্ডল (Abdul Sattar Mondal)বলেন, আমাদের পরিবার তৃণমূল কংগ্রেস করে। বারবার বিজেপিতে যাওয়ার জন্য বলা হচ্ছিল । আমরা যাইনি বলে চক্রান্ত করে বাংলাদেশি তকমা দিয়ে ভোটার লিস্টের থেকে নাম কাটার চক্রান্ত করেছিল জেলা বিজেপি নেতৃত্ব ।সেটা সামনে প্রকাশ পেল । বিজেপির এই ঘৃণ্য রাজনীতির তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সবানেত্রী তথা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সীমা মুখার্জি বলেন, বিজেপি চক্রান্ত করে বেছে বেছে যারা এদেশের স্থায়ী বাসিন্দা তাদের নাম বাদ দিচ্ছে। কখনো বাংলাদেশি, কখনো তাদের দলে যেতে না চাওয়ার জন্য এই ভিন্ন রাজনীতি করছে। এর জন্য ২০২৬-এ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে। তার জন্য তৈরি থাকুন। বাবা ছেলেকে ফের ডাকা হয় ১৯শে জানুয়ারি বিডি অফিসে হেযারিংয়ের জন্য। এদিন টাকি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিনোদ কলোনি বিজেপির মন্ডল সভাপতি রঞ্জিত দাস এর বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় না। পালিয়ে যান ।একাধিকবার ফোন করলে মোবাইল সুইচ বন্ধ ।তার পরিবারের লোক মুখে কুলুপ এঁটেছে ।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে