১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের মোহনপুর গ্রামে খাল দখলমুক্ত ও সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দা ও কৃষকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙার খাল দখল হয়ে যাওয়ায় কয়েক হাজার বিঘা কৃষিজমিতে চাষাবাদ কার্যত বন্ধ হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, মোহনপুর ও সংলগ্ন এলাকার প্রায় ১৫ হাজার কৃষক একসময় এই খালের ওপর নির্ভরশীল ছিলেন। বর্ষার অতিরিক্ত জল এবং গ্রামের জমে থাকা জল ভাঙার খাল দিয়েই বেরিয়ে যেত। 

স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের সরকারের আমলে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে খালের চর দখল করা হয়েছে। প্রথমে কিছু দখল শুরু হলেও পরবর্তী সময়ে খালের একাধিক অংশ ভরাট করে বাড়ি নির্মাণ করা হয়। পাশাপাশি খাল বন্ধ করে তৈরি করা হয়েছে মাছের ভেড়ি। এর ফলে খালের স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাসিন্দাদের আরও অভিযোগ, বর্ষার সময় এখন আর জমির জল বেরোতে পারে না। মাসের পর মাস জল জমে থাকে বিস্তীর্ণ এলাকায়। ফলে বহু কৃষিজমি অনাবাদী হয়ে পড়েছে। কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন হাজার হাজার কৃষক পরিবার। বিক্ষোভকারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বহুবার ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রতিবাদ করলে হুমকির মুখেও পড়তে হয়েছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুনঃ মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

এদিন বিক্ষোভ মঞ্চ থেকে এলাকাবাসী দাবি করেন, ভাঙার খালের উপর সমস্ত বেআইনি দখল অবিলম্বে উচ্ছেদ করতে হবে। পাশাপাশি খাল পুনরুদ্ধার ও সংস্কার করে জলনিকাশি ব্যবস্থাকে সচল করতে হবে। খালের উপর প্রয়োজনীয় স্লুইস গেট বসানোর দাবিও তোলেন তাঁরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী