বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন বিজেপি বিধায়ক

আজ মঙ্গলবার (১৯ মে), চাঁপসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে করতে গিয়েছিলেন চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। আর স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল দশা দেখে তিনি নিজেই কাটারি নিয়ে জঙ্গল পরিষ্কার করতে নেমে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এটা স্বাস্থ্যকেন্দ্র নাকি ভূত বাংলো! হ্যাঁ, চারপাশে জঙ্গল এবং হাসপাতালে পরিত্যক্ত বিল্ডিং দেখে এমনটাই মনে হত হুগলির চাঁপদানি বাসিন্দাদের। তাই চিকিৎসার জন্যে স্বাস্থ্যকেন্দ্রে আসতে ভয় পেতেন তাঁরা। বিশেষ করে, বাচ্চাদের নিয়ে কেউ হাসপাতালের ত্রি সীমানা পেরোতেন না। অবহেলা ও যত্নের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে চাঁপদানী বিধানসভার চাঁপসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পরিত্যক্ত বিল্ডিংগুলি দেখলে মনে সিনেমায় দেখানো ‘ভূত বাংলো’-র কথা মনে হত এই এলাকার বাসিন্দাদের। এবার তাতেই প্রাণ ফেরালেন চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং।

১৫ বছরের তৃণমূল শাসনকে উৎখাত করে বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়কের শপথ নিয়েই নিজেদের এলাকা উন্নয়নের কাজে লেগে পড়েছেন জয়ী বিজেপি প্রার্থীরা। যে যার এলাকার হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন। মানুষজনের সমস্যার কথা শুনছেন। আজ মঙ্গলবার (১৯ মে), চাঁপসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে করতে গিয়েছিলেন চাঁপদানির বিধায়ক দিলীপ সিং। আর স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল দশা দেখে তিনি নিজেই কাটারি নিয়ে জঙ্গল পরিষ্কার করতে নেমে পড়েন। 

জঙ্গল পরিষ্কারের পর তিনি ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের জন্যে নতুন যে জলের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছিল সেটা উদ্বোধন হয়নি, হাসপাতালের পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। আশ্বাস দেন, এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের বিষয়টা তিনি মাথায় রাখবেন আর সাধারণ মানুষ যাতে পরিষেবা সঠিক ভাবে পায় তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এই হাসপাতালকে নিয়ে অনেক দুর্নীতি হয়েছে সব তদন্ত হবে। প্রাক্তন বিধায়ক হাসপাতালের কমিটিতে ছিলেন তিনি কেন এতদিন কিছু করেননি, সে নিয়েও কৈফিয়ৎ চান তিনি। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্র চত্বরে জঙ্গলে ভরে থাকায় বাচ্চাদের নিয়ে আসতে ভয় পান তাঁরা। ওই জঙ্গলেই মদ গাঁজার আসর বসে। তবে নতুন বিধায়কের আশ্বাসে খুশি এলাকার মানুষজন।

 

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

প্রকাশ্যে রাস্তায় দম্পতিকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার