সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালের চিকিৎসক বা শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘন্টা ডিউটি করতেই হবে, এমন কোনও সরকারি নির্দেশিকা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালের চিকিৎসক বা শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘন্টা ডিউটি করতেই হবে, এমন কোনও সরকারি নির্দেশিকা নেই। সোমবার সমাজমাধ্যমে সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। গতকাল রবিবার (১২ জুলাই) একটি অনুষ্ঠানে গিয়ে সরকারি চিকিৎসকদের কাজের সময় নিয়ে একাধিক বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে তিনি সপ্তাহে অনন্ত ৯৬ ঘন্টা ‘ডিউটি’ করতে হবে, এমনটা উল্লেখ করেছিলেন। তা নিয়েই দ্বিধায় পড়ে যান রাজ্যের চিকিৎসামহল। তাহলে সপ্তাহে কত ঘণ্টা ডিউটি করতে হবে তাঁদের? হিসেব কষতে বসেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চিকিৎসকদের সেই বিভ্রান্তি নিজেই দূর করলেন স্বাস্থ্যমন্ত্রী। জানালেন, সপ্তাহে ৯৬ ঘন্টা কাজ করতে হবে, এমন কোনও সরকারি নির্দেশ নেই। কিন্তু অনুরোধ করা হচ্ছে, চিকিৎসকেরা যেন সপ্তাহে অন্তত ৯৬ ঘন্টা তাঁদের পোস্টেড হাসপাতালে থাকেন।

অভিযোগ, অনেক সময়ে সরকারি চিকিৎসকদের তাঁদের নিজের বাড়ির সামনে বাড়ির শহরে পোস্টিং পড়ে না। দেখা যায়, কলকাতার বাসিন্দার ডিউটি পড়ছে উত্তরবঙ্গের কোনও সরকারি হাসপাতালে। কিন্তু অনেক চিকিৎসক সপ্তাহে দু-তিনদিন ডিউটি করে বাড়িতে চলে যান। তাতে সমস্যায় পড়ে রোগীরা। আবার কেউ কেউ সরকারি ডিউটির সময়ে প্রাইভেটে রোগী দেখেন। কেউ প্র্যাক্টিস করেন। অনেকের মতে, তাই হয়তো স্বাস্থ্যমন্ত্রী সপ্তাহে ৯৬ ঘন্টা ডিউটি হাসপাতালে চিকিৎসকদের থাকার জন্যে সময়সীমা বেঁধে দিয়েছেন।

গতকাল অস্থি চিকিৎসক সংগঠনের আয়োজিত একটি অনুষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্রাইভেটে রোগী দেখার বাড়বাড়ন্ত নিয়ে শারদ্বত বলেন, ‘সরকার আপনাদের প্রাইভেটে রোগী দেখার জন্যে মায়না দেয় না। না পোষালে ছেড়ে দিন। এবার থেকে সরকারি চিকিৎসক এবং শিক্ষক-চিকিৎসকদের অনন্ত ৯৬ ঘন্টা তাঁদের ডিউটি হাসপাতালে থাকতে হবে।’ মন্ত্রীর এই বক্তব্যের পরেই চিকিৎসা মহলে তুমুল চর্চা শুরু হয়। এই জল্পনার মধ্যে সোমবার সমাজমাধ্যমে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। জানালেন তিনি শুধু, সরকারি চিকিৎসকদের হাসপাতালে থাকতে অনুরোধ করেছেন। কাজ করতে বলেননি। এরপরেও যদি কারও মনে ধন্দ থাকে তাহলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করে।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?