HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে চাকরি গিয়েছে রাজ্যের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীর। ইতিমধ্যেই সুবিচার চেয়ে নবান্ন ও স্বাস্থ্যভবনে অভিযোগপত্র পাঠিয়েছেন ওই অস্থায়ী স্বাস্থ্যকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে চাকরি গিয়েছে রাজ্যের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীর। সুবিচার চেয়ে নবান্ন ও স্বাস্থ্যভবনে অভিযোগপত্র পাঠিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী। তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের সুপারকে তিনি অভিযুক্ত করেছেন। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। আর অভিযোগ সত্য হলে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এসব একেবারে বরদাস্ত করা হবে না।

আক্রান্ত স্বাস্থ্যকর্মীর দাবি, তিনি ১৯৯৬ সাল ওই হাসপাতালে কর্মরত। প্রথমে তিনি হাসপাতালের সাফাইকর্মী ছিলেন। এরপর তাঁকে ওয়ার্ডে ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, ২০২৪ সালে যখন সরকার থেকে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের নির্দেশ দেওয়া হয়, তখন থেকেই তিনি হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। সংসারে একমাত্র রোজগেরে তিনিই। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার তাঁর। তাই স্বাভাবিকভাবেই চাকরি খুইয়ে বিপাকে পড়েছেন তিনি। স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পাননি। ২০০৭ সালে তিনি হঠাৎ জানতে পারেন, তিনি এইচআইভি আক্রান্ত। সেই থেকেই নিয়মিত চিকিৎসার মধ্যে রয়েছেন। তবে এই রোগ নিয়ে কাজ করতে পারবেন, তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন মহকুমা হাসপাতালের মেডিক্যাল অফিসার। এরপরেও তাঁকে গত জানুয়ারি থেকে হাসপাতালে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। আর ২০২২ থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করিয়ে তাঁকে ৬০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই নিয়ে স্বাস্থ্যভবনকে হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি জানিয়েছেন, আক্রান্ত ১৯৯৬ থেকে কাজ করার যে তথ্য দিয়েছেন তা সঠিক নয়। ২০১৬-১৭ সাল থেকে মজুরিভিত্তিক কাজ করতেন তিনি। এখন তিনি বলছেন, ওঁকে স্থায়ীকর্মীর মর্যাদা দিতে হবে। হাসপাতালে অনেক এইচআইভি আক্রান্ত ব্যক্তি কাজ করেন। তাঁদের কাউকে কাজে আসতে বারণ করা হয়নি। অভিযোগকারী নিজে থেকেই কাজ করতে আসছেন না। কিন্তু অভিযোগকারীর দাবি সুপারই তাঁকে কাজে আসতে নিষেধ করেছেন। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এইচআইভি আক্রান্ত কোনও ব্যক্তিকে জড়িয়ে ধরলে অন্য জন সংক্রামিত হন না। সামাজিক ভাবে কাউকে বয়কট করা হলে সেটা অন্যায়। ঘাটালের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড