সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল ডিএ (DA) মামলার শুনানি।আগামী বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল ডিএ (DA) মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলা পিছিয়ে গেল দেশের শীর্ষ আদালতে। বুধবার বিচারপতি হৃষিকেশ রায় এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত সেই মামলা শুনতে রাজি হননি। ফলে মামলা পিছিয়ে গেল আবার। আগামী বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর কোনও এক পক্ষের আইনজীবী বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাস এই মামলার শুনানি নিয়ে আপত্তি জানান। এর পর তিনি মামলাটি শুনতে রাজি হননি আর। প্রসঙ্গত এত দিন ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের বেঞ্চে। কিন্তু পরে বেঞ্চ পুনর্গঠিত হয়। বিচারপতি রায় এবং দত্ত মামলাটি শুনবেন বলে সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়। কিন্তু বুধবার সেই মামলা শুনতে অস্বীকার করেন বিচারপতি দীপঙ্কর দত্ত।

প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। উল্লেখ্য কেন্দ্র সরকার যে হারে ডিএ দেয় সেই একই হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দিতে হবে বলে দাবি করেছিল রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। গত মে মাসের ২০ তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মচারিদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ডিএ দিতে পারেনি রাজ্য সরকার। আর এর পর সময়সীমা পেরিয়ে যাওয়ায় হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র