আজ থেকে ভ্যাপসা গরম বঙ্গে, নববর্ষে কি আদৌ মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি : কাঠফাটা গরমে ত্রাহি ত্রাহি রব বঙ্গ জুড়ে। সোমবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এমনই সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে কোনও কালবৈশাখীর সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। চৈত্রের শেষলগ্নে চরম গরমে নাজেহাল রাজ্যবাসী।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র দাবদাহ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে চৈত্র সংক্রান্তিতে। বৈশাখের শুরুতে রাজ্যজুড়ে গরম ও অস্বস্তি চরমে উঠবে। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় বাড়তে চলেছে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সঙ্গে স্বস্তির বার্তাও আছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যান্য জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও উর্দ্ধমুখী। সোমবার তাপমাত্রা আরও কিছুটা বাড়তে চলেছে। চৈত্র সংক্রান্তি বা নববর্ষে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে মূলত শুষ্ক ও গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গরম ও আর্দ্রতার জেরে নাজেহাল হবে বঙ্গবাসী। নববর্ষে রাজ্যের কিছু জেলায় মিলতে পারে স্বস্তি। কলকাতায় স্বস্তি না মেলার সম্ভাবনাই বেশি। সূত্রের খবর, নববর্ষে কলকাতায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা মেঘলা থাকলেও বেলা বাড়তেই চড়া রোদ থাকতে পারে। তাপমাত্রা হতে পারে ৩৪-৩৬ ডিগ্রির কাছে। ফলে চরম অস্বস্তিতে ভুগতে চলেছে কলকাতাবাসী।

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের