বিকেলেই শহরজুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবারের বৃষ্টিতে কিছুটা গরম কমলেও স্বস্তি মেলেনি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায়।

এদিন সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। সঙ্গে জারি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের ৬০-৯০ শতাংশ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপর মৌসুমি বায়ুর নতুন করে কোনও অগ্রগতি না-হলেও আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের কিছু অংশে এই সময়ে বর্ষা ঢুকে পড়বে। 

বলা হয়েছে, দক্ষিণবঙ্গে দুই-এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃষ্টি না হলেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ফিরবে। আগামী ৭ দিনে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আট জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে।

আজ, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায়।

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?