পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় জারি হাই অ্যালার্ট

এদিকে পর্যটকদের সতর্ক করার জন্যে DSDA ও পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় মাইকিং ও সাইরেন বাজানো চলছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাতেও হাই এলার্ট জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। ইতিমধ্যেই বিপর্যয় নিয়ন্ত্রণে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকিং। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে সম্ভবত ‘ল্যান্ডফল’ হতে পারে ‘ডানা’-(DANA)র। এ মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে রয়েছে দাপট। ইতিমধ্যেই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে, ডানা’র দাপটে ভেঙে পড়তে পারে গাছ, শুকনো ডালপালা, উড়ে যেতে পারে কুড়েঘর, টালির চাল। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ডানার ঝাপটায় হাওড়া, কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি! ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ‘ডানা’ (DANA)। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়বে ডানা। এদিকে আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যেই দীঘার পর্যটকদের হোটেল ছাড়তে বলা হয়েছে। কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি এবং প্রশাসনিক সতর্কতা উপেক্ষা করে পর্যটকরা বেরিয়ে পড়ছেন সমুদ্রের ধারেকাছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পর্যটকরা দীঘা ছেড়ে চলে যান। এদিকে পর্যটকদের সতর্ক করার জন্যে DSDA ও পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় মাইকিং ও সাইরেন বাজানো চলছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রশাসনের তরফ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে বিপর্যয়ে সাধারণ মানুষের কোনও বিপদ না হয়। তার মধ্যেই তাজপুর, শংকরপুর, দীঘা সহ একাধিক উপকূলবর্তী এলাকা পরিদর্শনে গিয়েছেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী-সহ সেই এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছে, ‘ইতিমধ্যেই পর্যটকদের সরানো হয়েছে সমুদ্রের ধারকাছ থেকে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কোন যাতে সমস্যা না ঘটে তার জন্য প্রায় ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিচু এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে স্কুল ঘরে ও ফ্লাট সেন্টারগুলিতে। মৎস্যজীবীদের যাতে কোনরকম সমস্যা না হয় তাঁদের সমস্ত ট্রলার ফিরিয়ে আনা হয়েছে।’

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি