রানিনগরে স্থায়ী সমিতি নির্বাচনে স্থগিতাদেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালতের পরবর্তী নির্দেশের পর স্থায়ী সমিতি গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, এখনই  পঞ্চায়েতের স্থায়ী বোর্ড গঠনের ভোটাভুটি নয়। ইতিমধ্যেই কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা কার্যকর হবেনা। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা যাবেনা। মামলার পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর।

শাসকদল স্থায়ী সমিতি গঠন করতে চেয়ে বিরোধীদের নিশানা করছে বলে অভিযোগ কংগ্রেসের। পঞ্চায়েত সমিতির সভাপতিকে মিথ্যা মামলায় হেফাজতে নেওয়া হয়েছে। কংগ্রেসের ৬ জন সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গ্রেফতারি এড়াতে তাঁরা পলাতক। তাঁরা ভোটাভুটিতে অংশ নিতে চান বলে আদালতে জানায় কংগ্রেস।

রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির মোট সদস্য সংখ্যা ৪২। রানিনগর পঞ্চায়েত সমিতিতে জয়ের পর শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিজয় সমাবেশের ডাক দেয় বাম-কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ও পুলিশ একযোগে তাঁদের সমর্থকদের সমাবেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেসের। সমাবেশ থেকে ফেরার পথে পরিস্থিতি উত্তপ্ত হয়। কংগ্রেস কর্মীরা রানিনগর থানায় ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই রণক্ষেত্র হয়ে ওঠে যে, আশেপাশের থানার পুলিশকর্মীদের ডাকতে হয়।

এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি সহ মোট ৩১ জন বাম এবং কংগ্রেস সমর্থককে। আদালত কুদ্দুস-সহ ৩১ জনকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পুলিশের ওপর কংগ্রেস কর্মীদের হামলার ঘটনায় ক্ষমা চান। যদিও মিথ্যা অভিযোগে কংগ্রেস কর্মীদের আটক রাখার অভিযোগে জেলা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল খোদ মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের