Loading live market data...
Loading active stocks...
Connecting...

বারাসত জেলা পুলিশের হাতে নতুন অস্ত্র আধুনিক ড্রোন, সহজেই ফাটানো যাবে টিয়ার সেল

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত জেলা পুলিশের নতুন অস্ত্র আধুনিক ড্রোন। সহজেই ফাটানো যাবে টিয়ার সেল ।উত্তর ২৪ পরগনা জেলায় বারাসত পুলিশ জেলায় এবার থেকে ব্যবহার করা হবে, আধুনিক ড্রোন(Modren Dron)। যেকোনো বড় ভিড়,বিক্ষোভ বা জমায়েত সরাতে এই ড্রোন ব্যবহার করে সহজেই শট রেঞ্জ টিয়ার সেল(Short Range Tear Cell) অথবা লং রেঞ্জ টিয়ার সেল(Long Range Tear Cell) ফাটানো যাবে। বারাসত পুলিশ জেলা সূত্রে এমনটাই জানা গেছে। এছাড়াও এই ড্রোনের মাধ্যমে বড় ভিড় বা জমায়েতের মধ্যে কত মানুষ আছে এবং কারোর কাছে অস্ত্র আছে কিনা তা চিহ্নিত করবে এই ড্রোন। সোমবার বিকেল চারটের সময় বারাসতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে (Barasat Vidyasagar Ground)তারই প্রশিক্ষণ দেওয়া হল বারাসাত জেলা পুলিশের আধিকারিকদের। উপস্থিত ছিলেন বারাসত জেলা পুলিশের সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহ SDPO বারাসত।

এছাড়া উপস্থিত ছিলেন বারাসত থানার ভারপ্রাপ্ত আধিকারিক, মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বারাসত জেলা পুলিশের একাধিক পুলিশ আধিকারিকরা। অতি দ্রুত বিক্ষোভ বা পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধে জনতাকে ছত্রভঙ্গ করতে এই ড্রোন কিভাবে ঝটপট কাজ করবে তা এদিন মহড়া দিয়ে দেখানো হয়। জানা গেছে বারাসাত জেলা পুলিশের এই আধুনিক ড্রোন বিক্ষোভ ঠেকাতে বা জনতাকে রণক্ষেত্রে ছত্রভঙ্গ করতে যদি সফল হয় তাহলে সে ক্ষেত্রে নি যন্ত্র জেলার অন্যান্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে। আপাতত পরীক্ষামূলক হিসেবে বারাসাত জেলা পুলিশের কাছে থাকছে এই আধুনিক ড্রোন। বেটি অর্থ দিয়ে কিনেছে বারাসত জেলা প্রশাসন।

প্রয়োজনে এই ড্রোন ব্যবহার করে তার ফিডব্যাক রিপোর্ট বারাসাত জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হবে রাজ্য পুলিশের আধিকারিকদের কাছে। এরপর রাজ্য পুলিশের আধিকারিকরা এই ধরনের অত্যাধুনিক ড্রোন জেলায় জেলায় পুলিশ সুপারদের হাতে তুলে দেবেন কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অনেক সময়ই দেখা যায় জেলায় যে কোন বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বড় রাস্তা না থাকলে কখনোই সেখানে জলকামান নিয়ে যাওয়া যায় না। তাই এই ধরনের আধুনিক যন্ত্র যদি রণক্ষেত্রে জনতাকে ছত্রভঙ্গ করতে বা রাজনৈতিক দলের কর্মীদের হটিয়ে দিতে সফল হয় তবে তা রাজ্যে জেলায় জেলায় পুলিশ সুপারদের ব্যবহার করার নির্দেশ পাঠাবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?