নতুন বছরে নতুন পথে মিষ্টিমুখে যাত্রা হল শুরু

ঘটনাচক্রে এদিন ছিল বাংলাদেশের নতুন বাংলা বছরের প্রথম দিন। সেই নববর্ষের দিনেই খুএল গেল দুই বাংলার যোগাযোগ সূত্র। হল মিষ্টিমুখও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডে বন্ধ হয়েছিল পথ। নতুন বাংলা বছরে সেই পথই গেল খুলে। আবারও জুড়ে গেল দুই বাংলার সেতু। কোভিডের কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার হিলি(Hilli) ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি স্থলবন্দর খুলে গেল। এদিন থেকেই এই স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ভিসাপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীরা আসা-যাওয়া শুরু করে দিতে পারবেন। কোভিডের জন্য এই স্থলবন্দর ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছিল। গতবছর থেকে ভারত)India) ও বাংলাদেশের(Bangladesh) মধ্যে যাতায়াতের দরজা খুলে গেলেও তা হয় বেনেপোল সীমান্ত দিয়ে করতে হত, নাহলে বিমান ধরে যাতায়াত করতে হত। তাও আবার শুধুমাত্র মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় সেই যাতায়াতের ভিসা মঞ্জুর করা হত। বাংলাদেশী নাগরিকেরা হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারলেও এই সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে পারতেন না। এবার থেকে সেই সমস্যা দূর হয়ে গেল। এদিন সকাল থেকেই এই স্থলবন্দর দিয়ে ট্যুরিস্টসহ সকল ভিসাপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীরা আসা-যাওয়া শুরু করেছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে, বিশ্বব্যাপী কোভিডের প্রকোপের কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ১৬ মে থেকে শুধুমাত্র আটকেপড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরার অনুমতি দেয় ভারত সরকার। এরপর থেকে কোভিডের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আটকে পড়া বাংলাদেশী নাগরিকেরা হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেন। কিন্তু এই পথ ব্যবহার করে দুই বছর ভারতে যাওয়া একেবারেই বন্ধ ছিল। চলতি বছরের ২৬ মার্চ থেকে হিলি হয়ে ভারতে প্রবেশের জন্য কেন্দ্র সরকার বাংলাদেশীদের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস সহ সব ধরণের ভিসা দেওয়ার প্রক্রিয়া ফের শুরু করে। এদিন থেকেই তাই এই পথে আবারও দুই দেশের মধ্যে চলাচল শুরু হয়ে গেল।

ঘটনাচক্রে এদিন ছিল বাংলাদেশের নতুন বাংলা বছরের(Bengali New Year) প্রথম দিন। সেই নববর্ষ উপলক্ষ্যে এদিন হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে বা বিএসএফ জওয়ান ও আধিকারিকদের মিষ্টি(Sweets) উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র জওয়ান ও আধিকারিকেরা। মিষ্টিমুখ করানো হয় এই সীমান্ত দিয়ে এদিন যারা ভারতে বা বাংলাদেশে পা রেখেছেন তাঁদেরও। কার্যত নতুন বছরে নতুন পথে মিষ্টি মুখ করেই এদিন থেকে হিলি সীমান্ত চেকপোস্টের মাধ্যমে আবারও দুই বাংলার যোগাযোগ সেতু গড়ে উঠল।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি