সুখবর ! দীর্ঘ দিন পর ফের মৎস্যজীবীদের জালে ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান । টানা তিন মাস পর আবারও  কাকদ্বীপে নদী ও সমুদ্রে দেখা মিলল ইলিশের।  বাজারগুলিতে এর ফলে জোগান বেড়েছে। তবে  দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।  আর তাতেই  বাঙালির পাতে পড়তে চলেছে  ভাজা-সরষে ঝাল-ভাপা-দই ইলিশের মত একাধিক পদ । ফলে বেজায় খুশি আমজনতা থেকে শুরু করে  মৎস্যজীবীরা।  

২০২৪ সালে অক্টোবর পর্যন্ত মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি ইলিশ পেয়েছিল। তারপর কি নদী, কি সমুদ্র, দেখা মেলেনি। ট্রলারগুলি ভোলা, নিহাড়ি, পাতা, পমফ্রেট, রুলির মতো সামুদ্রিক মাছ ধরে আনছিল। কিন্তু গত দুই সপ্তাহ ধরে প্রায় সব ট্রলারই সমুদ্র থেকে আসছে ইলিশ মাছ ।  তাতেই কম দামে  মাছের বাজারগুলোতে মিলতে চলেছে  ইলিশ মাছ ।

এই প্রসঙ্গে এক মাঝি জানিয়েছেন, ‘ গত তিন মাস ধরে সমুদ্রে ইলিশের দেখা মেলেনি।  তবে আচমকাই গত পনেরো দিন ধরে সমুদ্রের উপকূলের কাছাকাছি ইলিশের ঝাঁক দেখা দিয়েছে । এই মাছগুলি জম্বুদ্বীপ থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে পাওয়া যাচ্ছে।  তবে ইলিশের ওজন কম হলেও মন্দার বাজারে চাহিদা তুঙ্গে । ‘ একথায় বলা যায় মাসের পর মাস   ইলিশের পাত্তাই পাওয়া যাচ্ছিল না । কিন্তু গত কয়েকদিন ধরে ছবিটা গিয়েছে বদলে।  জানা গিয়েছে , এখন বাজারে ৪০০ থেকে ৮০০ টাকার  মধ্যেই মিলছে বাঙালির প্রিয় ইলিশ মাছ । 

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন ?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক