জলপাইগুড়িতে ফের ভালুক আতঙ্ক! লাটে উঠল চা বাগানের কাজকর্ম

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভালুকের দেখা গিয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ওই এলাকায় মিলেছে অজানা কোনও জন্তুর পায়ের ছাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভালুকের দেখা গিয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ওই এলাকায় মিলেছে অজানা কোনও জন্তুর পায়ের ছাপ। আর এর জেরেই মঙ্গলবার সকাল থেকে লাটে উঠল চা বাগানের কাজকর্ম। বন্ধ রাখা হয়েছে ডেঙ্গুয়াঝাড় চা বাগান। সকাল থেকেই ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। বন দফতর সূত্রে খবর, এর আগে ওই চা বাগানের ২০ নম্বর সেকশনে ভালুক জাতীয় প্রাণীর পায়ের ছাপ দেখা গিয়েছিল। এবার ১৯ নম্বর সেকশনে একই ধরণের পায়ের ছাপ পাওয়া গেল। কিন্তু সেগুলি ভালুকের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করতে পারেনি বন দফতর। তবে অজানা পায়ের ছাপকে ঘিড়ে নতুন করে ভালুকের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সোমবার সন্ধ্যায় ডেঙ্গুয়াঝাড় চা বাগানের চারজন চৌকিদার একসাথে কাজে যোগ দিতে আসছিলেন। সেই সময় তাঁরা চা বাগানের ২০ নম্বর সেকশনে পিচ রাস্তার ওপর একটি কালো লোমশ প্রাণীকে দেখতে পান। তাঁদের সন্দেহ হয় সেটি একটি ভালুক ছিল। এরপরই এলাকায় ছড়ায় আতঙ্ক। এরপর তাঁরা বিষয়টি চা বাগান কর্তৃপক্ষকে জানায়। পরে চা বাগান কর্তৃপক্ষ খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে বন দফতরের আধিকারিক-সহ এলাকায় এসে পৌঁছয় পুলিশ ও পরিবেশ কর্মীরা। এরপরই সিদ্ধান্ত হয় নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে চা বাগানের কাজকর্ম। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে চিরুনী তল্লাশি।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান