স্বামীর অবৈধ সম্পর্কের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পার ঘুমটি গ্রামের ঘটনা।হিঙ্গলগঞ্জ ব্লকের কালুতলা গ্রাম পঞ্চায়েতের পার ঘুমটির বিএড কলেজের পাশে দক্ষিণ পারঘুমটির বিভাস মন্ডলের ছেলে রাহুল মন্ডলের(Rahul Mandal) স্ত্রী মৌসুমী মন্ডলMousumi Mandal) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বছর ২৬ এর এই মহিলা মৌসুমী মন্ডলের দিদির দাবি, স্বামীর সম্পর্ক রয়েছে অন্যের সাথে। তার যেরে আমার বোনের মৃত্যু হয় । স্বামী স্ত্রীর মধ্যে এই নিয়ে ঝামেলা হয়।

এরপর পাঁচ বছরের শিশু সন্তানকে বাইরের উঠোনে রেখে স্ত্রী ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে অভিমানে আত্মহত্যা করে।হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে তার স্বামী বাড়ি ফিরে স্ত্রীর দেহ উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। মেয়ের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করলেও তার স্বামী দাবি করেছেন স্ত্রীর সঙ্গে তার কোন অশান্তি ছিল না। পুলিশ ওই গৃহবধূর পরিবারের বয়ান রেকর্ড করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।স্বামী রাহুল মন্ডল দাবি করেন তিনি অসুস্থ থাকার পরেও তিনি কাজে বেরিয়েছিলেন।

এরপর শরীর অসুস্থ লাগায় তিনি মালিকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন। তিনি ট্রাক চালান। বাড়ি ফিরে দেখেন তার পাঁচ বছরের সন্তান উঠোনে ঘুরে বেড়াচ্ছে। তার মা কোথায় প্রশ্ন করলে ওই শিশুটি বলে অনেকক্ষণ থেকে সে তার মাকে খুঁজে পাচ্ছে না। এরপর শিশুটিকে নিয়ে এসে ঘরে ঢুকতে গেলে দেখে ঘরের দরজা বন্ধ ভেতর থেকে। তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার স্ত্রী গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলছেন। তিনি বুঝতে পারছেন না কেন এরকম ঘটনা ঘটালো তার স্ত্রী। তার সাথে কোন রকম কাজে যাওয়ার আগে অশান্তি হয়নি বলে দাবি স্বামীর।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?