হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা। গ্রেফতার করা হয়েছে তার ভাইকে। তৃণমূলের আমলে শাসকদলের সহযোগিতায় তাপস মণ্ডল বহু দুর্নীতির সাথে যুক্ত বলে অভিযোগ। এলাকার সমস্ত বয়স্ক অসহায় মহিলাদের এবং পিছিয়ে পড়া মানুষদের জমি কেড়ে নিয়ে বেআইনিভাবে দখল করে তাপস মণ্ডল(Tapas Mandal) নিজের সম্পত্তি বহুগুণ বাড়িয়েছে। এদিকে,অভিযোগ করার পরে সেচ দফতর থেকে নদী বাঁধ কাটার অপরাধে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাপস মণ্ডলের বোনাই সুশান্ত মণ্ডলকে গ্রেফতার করেছে। সুশান্ত মণ্ডলকে(Sushanta Mandal) গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ স্যান্ডেলের বিল পঞ্চায়েতের আমবেড়িয়া থেকে। এই সুশান্ত মণ্ডলের মাধ্যমে তাপস এলাকায় বহু সম্পত্তি বেদখল করে রেখেছেন।

এই তাপস মণ্ডল সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে তোলা আদায় করেছে। মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। এই তাপস মণ্ডলের আদি বাড়ি বাংলাদেশে। এই তাপস মণ্ডলের নামে ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের বহু অভিযোগ থানায় জমা পড়েছে। একাধিক ব্যক্তি হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকায় এই তাপস মণ্ডলের নামে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ এই তাপস মণ্ডলের বিরুদ্ধে ভীত সন্ত্রস্ত হয়েছিল। প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রশাসন তার অঙ্গুল হিলনে কাজ করত। সন্দেশখালি শেখ শাহজাহানের মত তাপস মণ্ডল এলাকার মহিলাদেরকে তুলে নিয়ে যেত। ঘটনা জানাজানি হলে প্রাণে মারার হুমকি দিত‌। এই তাপস মণ্ডল বহু আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে যুক্ত ‌।

বিগত ১৫ বছর ধরে তাপস মণ্ডল যে ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছিল সাধারণ মানুষ আজ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এবং তাপস মণ্ডলের গ্রেফতারি ও শাস্তির দাবিতে হিঙ্গলগঞ্জের অলিতে গলিতে বিক্ষোভ শুরু হয়েছে। মানুষের বক্তব্য তাপস মণ্ডলের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। তার সম্পত্তির যথাযথ তদন্ত করে বেআইনি ভোগ, দখল করা সম্পত্তি সাধারণ মানুষকে ফেরত দিতে হবে ।যাদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল এবং তার সম্পত্তি বৃদ্ধির বিষয় তদন্ত করতে হবে। সংবাদমাধ্যম সুশান্ত মণ্ডলের স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন , অন্যায় ভাবে আমার স্বামীকে গ্রেফতার করানো হয়েছে।

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা