হিঙ্গলগঞ্জে ১২ বছরের শিশু কন্যাকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: ১২ বছরের শিশু কন্যাকে নিয়ে স্ত্রী নিরুদ্দেশ।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তীরে রমাপুর মথুরাতে।ওই স্ত্রীর স্বামী মিহির মন্ডল কর্মসূত্রে ব্যাঙ্গালোরে(Bangalore) থাকতেন। চলতি মাসের ১৭ই ফেব্রুয়ারি বাড়িতে কাউকে না বলে তার স্ত্রী পম্পা মন্ডল ও তার ১২ বছরে কন্যা ত্রয়ী মন্ডলকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এই খবর শোনার পর তার স্বামী মিহির মন্ডল ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসে অনেক খোঁজাখুঁজির পর হিঙ্গলগঞ্জ থানায়(Hingalganj P.S.) নিখোঁজ ডায়েরি করেন।এদিকে হতদরিদ্র পরিবারের সন্তান মিহির মন্ডল তার স্ত্রী ও কন্যাকে তার বাপেরবাড়ি থেকে শুরু করে একাধিক নিকট আত্মীয়ের বাড়িতে খোঁজ চালায়।

কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।এদিকে মিহির তার কন্যা ও স্ত্রীকে বাড়িতে ফিরে পাবার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। এমনকি তার কন্যার পড়ার বই, পোশাক পত্র সব আগলে ধরে বসে আছেন নাওয়া খাওয়া ভুলে। এ বিষয়ে তদন্ত করেছে হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পুলিশ। অন্যদিকে,অনেকদিন ধরেই পাড়ার এক কিশোরীকে ঘরে এনে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠছিল এক বৃদ্ধের বিরুদ্ধে। পাড়ার যুবকরা বেশ কিছুদিন ধরেই বৃদ্ধকে হাতেনাতে ধরার পরিকল্পনা করছিল। মঙ্গলবার সকালে বৃদ্ধের ছেলে ও বউমা বাড়ি থেকে বেড়াতে যায়। তখনই পাড়ার যুবকদের সন্দেহ জাগে এদিন বৃদ্ধ কুকর্ম করতে পারে।

এদিন সন্ধ্যায় পাড়ার মৃদু মানসিক ভারসাম্য কিশোরীকে নিয়ে নিজের ঘরে ঢোকে ৭০ বছরের বৃদ্ধ মহম্মদ শরীফ। কয়েক মিনিট বাদেই পাড়ার ছেলেরা এসে ঘরে তালা ঝুলিয়ে দেয়। উত্তেজনার খবর পেয়ে বাসুদেবপুর থানার(Baudebpur P.S.) পুলিশ এসে বৃদ্ধকে পাকড়াও করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শঙ্করপুরে আসেন সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জি। ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তিনি সরব হন। ব্যারাকপুর -১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাটি বাসুদেবপুর থানায় জানাই। পুলিশ গিয়ে অভিযুক্তকে পাকড়াও করেছে। তার দাবি, অন্যায় রেয়াত করা যাবে না।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল