গৃহবধুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী গৃহবধুর সঙ্গে সহবাস। দীর্ঘদিন ধরে ওই গৃহবধুর সঙ্গে যৌন মিলনে তৃপ্ত হতেন এই যুবক। পরবর্তিতে বিয়ে না করায় ওই গৃহবধু” যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন হিঙ্গলগঞ্জ থানা(Hingalganj P.S.)য়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশ জানায় ,ধৃত যুবকের নাম সুজয় মণ্ডল। বাড়ি হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। সুজয় পোস্ট অফিসে চাকরি করেন। ধৃতকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক গৃহবধুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে কয়েক মাস ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সুজয় মণ্ডল(Sujay Mandal)। পরবর্তিতে ওই গৃহবধুকে বিয়ে করতে অস্বাকীর করে সুজয় মণ্ডল। বিষয়টি জানা জানি হওয়ার পর এলাকার বাসিন্দারা আলোচনায় বসলেও কোনও সমাধান সূত্র বের না হওয়ায় গৃহবধুর তরফ থেকে হিঙ্গলগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় । এদিন হিঙ্গলগঞ্জ থানার পুলিশের তরফ থেকে ওই গৃহবধুর মেডিকেল পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়।

হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে ধৃত যুবককে প্রশ্ন করলে তিনি বলেন সময় হলে সব জানতে পারবেন। অপেক্ষা করুন।পুলিশ এর পাশাপাশি এই গৃহবধূর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের বক্তব্য রেকর্ড করেছে। কতদিন থেকে দুজনের মধ্যে সম্পর্ক ছিল তা জানতে পাড়া-প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?