এই মুহূর্তে

এবার তৃতীয়বার বঙ্গ–সফরে আসছেন অমিত শাহ, সাংগঠনিক বৈঠকে মিলবে ফল?‌

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। আর তাই এবার তৃতীয়বার বঙ্গ–সফরে আসতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবারের সফরে কোনও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি নেই অমিত শাহের। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় সভা, মিছিল এড়িয়ে শাহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন বলে সূত্রের খবর। জানুয়ারি মাসের শেষেই কলকাতা সফরে এসেছিলেন তিনি। এরপরও একবার এসেছিলেন তিনি। এবার চলতি মাসেও আসছেন শাহ।

এদিকে বাংলায় এখন ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন বিজেপি নেতা–মন্ত্রীরা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি এখানে এসে ঘুরে গিয়েছেন। বঙ্গ–বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করা থেকে শুরু করে জনসভা সবই করেছেন। কিন্তু তাতে সাফল্য কি আসবে?‌ এই প্রশ্নই থেকে গিয়েছে। কারণ বঙ্গ–বিজেপির সংগঠন বুথ স্তরে এখনও দুর্বল। প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ–বিজেপির উপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব? তাই কি এত অল্প সময়ের ব্যবধানে বাংলায় আসছেন শাহ? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল, কর্মী সক্রিয়তা এবং জেলা স্তরের সংগঠন নিয়েই মূলত আলোচনা হবে বলে সূত্রের খবর।

অন্যদিকে আগে কলকাতা সফরে এসে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শাহ। আবার ব্যারাকপুরে কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি দলীয় সংগঠন মজবুত করার বার্তা দেন। সেই হোমওয়ার্ক কতটা হয়েছে?‌ সেটা দেখতে আসছেন তিনি বলে সূত্রের খবর। আগামী ১৮ ফেব্রুয়ারি দু’দিনের সফরে শাহ রাজ্যে আসবেন। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় ওই সময় কোনও সভা করবেন না শাহ। বঙ্গ বিগ্রেডের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়া রাজ্যের নানা প্রান্তে রাজনৈতিক দলের জনসভা, জনসংযোগ কর্মসূচি চলছে। এবার তৃণমূলের হাত থেকে বাংলার ক্ষমতা ছিনিয়ে নিতে সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া ব্রিগেডও। মঙ্গলবারই দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেখানে তাঁর নির্দেশ, ভোটমুখী বাংলায় শুধু বিজেপি নেতাদের মঞ্চে থাকলেই হবে না, পথে নামতে হবে। বিজেপি নেতা–কর্মীদের পৌঁছে যেতে হবে মানুষের কাছে। তারপরই অমিত শাহের আবার বঙ্গ–সফরের খবর বেশ চাপেই ফেলেছে বাংলার বিজেপি নেতাদের বলে মনে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ