‘‌বাংলায় তৃণমূল জিতলে ভাইপোর শাসন হবে’‌, নির্বাচনের আগেই হার স্বীকার শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার বাংলায় পরিবর্তন সভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মথুরাপুরে সভা করতে গিয়ে কার্যত স্বীকার করে নিলেন বিজেপি ক্ষমতায় আসছে না। তাই তৃণমূল কংগ্রেস সরকার এলে কী হবে সেটা জানিয়ে দিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে বলেই ফেললেন অমিত শাহ এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে ভাইপোর শাসন হবে। আর তা শুনে উপস্থিত মানুষজনের মধ্যে হাসির রোল ওঠে। এমনকী ওখানে থাকা বিজেপি নেতা–কর্মীরা একে অন্যের মুখের দিকে তাকাতে থাকেন।

এদিকে মথুরাপুরের পরিবর্তন সভা থেকে একের পর এক ডাক দিলেও মিলল না মানুষের সমর্থন। তাই বারবার অমিত শাহকে বলতে হল, জোরে আওয়াজ তুলুন। কিন্তু সেই জোরে আওয়াজ কিছুতেই বেরিয়ে এল না। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌বাংলার এবার পরিবর্তন করতে চায় বিজেপি। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস সরকার আবার এলে ভাইপোর শাসন চলবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন হবে না। কারণ এবার দায়িত্ব নেবে ভাইপো। তাই ভোট আমাদের দিন।’‌ এভাবেই আজ পরিবর্তন সভায় শাহ স্বীকার করে নেন আবার আসছে তৃণমূল কংগ্রেস সরকার।

অন্যদিকে এসআইআর পর্বের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তাতে চরম বিতর্ক তৈরি হয়েছে বাংলা জুড়ে। কারণ যে মতুয়াদের ভোট বারবার পেয়েছে বিজেপি সেই মতুয়ারাই চূড়ান্ত ভোটার তালিকার বাইরে রয়েছেন। এই নিয়ে মতুয়া, নমঃশূদ্র, জনজাতি, পিছড়ে বর্গের হিন্দুরাই চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। বিধানসভা নির্বাচনের আগে এমন আবহ তৈরি হওয়ায় পরিবর্তন সভা থেকে অমিত শাহের বক্তব্য, ‘‌হিন্দু শরণার্থীদের চিন্তার কারণ নেই। একজনেরও নাম বাদ যাবে না।’‌ তাতে কতটা মানুষ বিশ্বাস করল তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর প্রশ্ন তোলেন, বাংলায় কি পরিবর্তন এখন দরকার?‌ এবার কি বিজেপি সরকার হবে?‌ কিন্তু কোনও প্রশ্নেরই জোরালো উত্তর এল না সভায় উপস্থিত মানুষজনের কাছ থেকে। তাই শাহকে বলতে হল, জোরে জবাব দিন। তারপরও এল না জোরালো জবাব। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘‌ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান?‌ ভাইপোর শাসন থেকে মুক্তি চাইলে বিজেপিকে ভোট দিন। তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে ভাইপোর শাসন হবে, মমতা দিদির শাসন হবে না।’‌

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা