বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি : কেশব ভবনে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চলছে দীর্ঘ আলোচনা। সূত্রের খবর,সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের(Kartick Maharaj) নাম প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন একসঙ্গে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে বিজয়ী শুভেন্দু অধিকারী। অপরদিকে বুধবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(HM) সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন আসানসোলের পরপর দুবার বিজেপির বিজয়ী মহিলা প্রার্থী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)।

পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে পদ্মভূষণ প্রাপ্ত সাংবাদিক ও রাসবিহারী কেন্দ্রের বিজয়ী প্রার্থী স্বপন দাশগুপ্তর নামও উঠে এসেছে জল্পনায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধু সন্তরা জোরালো দাবি তুলেছেন কার্তিক মহারাজের নাম মুখ্যমন্ত্রী করার জন্য। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে শহরে এসে পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তার নেতৃত্বে বৈঠক বসবে। এর আগে বৃহস্পতিবার বিজেপির নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসে পরবর্তী মুখ্যমন্ত্রী সহ দলনেতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার পদে কারা যাবেন তা নিয়ে বিস্তর আলোচনা করবেন।

শুক্রবার অমিত শাহের উপস্থিতিতে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কে আসবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপর শনিবার সকাল ১০টায় রবীন্দ্রজয়ন্তীর দিন খোলা আকাশের নিচে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী(CM)। সেই শপথ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক