চালু নাগরিক সংশোধনী আইন, সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মঙ্গলবার সারা দেশে চালু হল ‘অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন’। বিদেশিদের জন্য সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। অনুপ্রবেশকারী হিসাবে যারা ভারতে এসেছেন তাদের জন্যই এই সিদ্ধান্ত। গত বাজেট অধিবেশনে পাশ হয় নয়া সংশোধনী বিল। অবৈধভাবে আসা বিদেশীদের আটক করতে এই  আইন। এই আইনে ছাড় দেওয়া হয়েছে হিন্দু, শিখ,  বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের।

এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ছাড় দেওয়া হবে। আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরাও ছাড় পাবেন। ভিসা ও পাসপোর্ট ছাড়া যারা ভারতে এসেছেন তাঁরা অনুপ্রবেশকারীর বলে গৃহীত হবেন। সকলের বৈধ পাসপোর্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ভিসা ও পাসপোর্ট নেই, তাদেরই ডিটেনশনের ব্যবস্থা করা হবে। এই নতুন নিয়ম জারি হওয়ার পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলিতে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশি, তাই সে সব রাজ্যে এ নিয়ে শুরু হয়েছে তীব্র হৈ চৈ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে নেপাল এবং ভুটানের নাগরিকরা শুধু ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। অন্য কোনও দেশের নাগরিক পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ সঠিক কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেন বা অবৈধভাবে বসবাস করতে থাকেন, তাহলে তিনি ধরা পড়লে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই ক্যাম্পগুলিতে তাঁদের ততদিন আটকে থাকতে হবে যতদিন না বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে।

এই আইনের আওতায় পড়বেন না কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ। যেমন ২০০৩ সালের আগে যে সমস্ত তিব্বতি শরণার্থীরা ভারতে এসেছেন। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর-এর আগে যারা বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে প্রবেশ করেছেন। এই তালিকায় আছেন হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়ের মানুষ।

এই নতুন আইনের ফলে সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে নতুন করে। অনেকেই মনে করছেন এই আইনের ফলে বহু নিরীহ বাংলাভাষী শ্রমিক বা গ্রামবাসী, যাদের কাছে উপযুক্ত কাগজপত্র নেই, তাদের অনুপ্রবেশকারী হিসেবে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। বিরোধীরা ইতিমধ্যেই এই আইন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রী সরকারের বক্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইন চালু হওয়া অত্যন্ত দরকার ছিল।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার