CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি জেলায় CAA-র মাধ্যমে নাগরিকত্বের আবেদনকারীদের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৪ হাজার আবেদন জমা পড়েছে। আবেদনগুলি খতিয়ে দেখে ধাপে ধাপে শুনানির জন্য সংশ্লিষ্ট আবেদনকারীদের নির্দিষ্ট দিন দেওয়া হচ্ছে। হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানিয়েছেন, নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন পোর্টালের মাধ্যমে জমা পড়া আবেদনগুলি পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। আবেদনকারীদের নির্দিষ্ট দিনে ডেকে তাঁদের নথিপত্র পরীক্ষা করা হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নথি যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট আবেদনকারীর বিষয়ে পুলিশের কাছ থেকেও তথ্য নেওয়া হবে। কোনও ফৌজদারি মামলা বা অন্য কোনও আইনি বিষয় রয়েছে কি না, সেই সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখা হবে। সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে শপথ গ্রহণের প্রক্রিয়াও সম্পন্ন হবে। CAA-র সরকারি পোর্টালেও আবেদন যাচাইয়ের পর জেলা স্তরের কমিটির মাধ্যমে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে নথি যাচাইয়ের জন্য ডাকার কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: ‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

এদিকে আজ বুধবার হুগলি জেলাশাসকের দফতরে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়েও একটি সমন্বয় বৈঠক হয়। বৈঠকে জেলাশাসক খুরশিদ আলী কাদরী ছাড়াও চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব এবং পূর্ত, বন, দমকল, রেল-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুজোর সময় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। চন্দননগর পুলিশ কমিশনার জানান, নতুন কয়েকটি পুজোকে অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে অনুমতি দেওয়ার আগে প্রয়োজনীয় নথি ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হবে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক