Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ের বিয়ের ১০ দিন আগেই আত্মহত্যা বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ  মেয়ের বিয়ের আর মাত্র বাকি ১০ দিন। তার  আগেই উদ্ধার হল  বাবার ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় হুগলি জেলার পোলবাত এলাকা। মৃত বাবার নাম বিশ্বজিৎ ঘোষ। বয়স ৫৬ বছর। বুধবার সন্ধায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে নিজেই ফোন করে বাড়িতে জানান যে তিনি আর বেঁচে থাকতে চান না। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে যান ঘোষ পরিবারের অন্যান্য সদস্যরা। এরপরে বারবার তাঁকে ফোন করা হলে তিনি আর ফোন ধরেননি।

সারা রাত খোঁজাখুঁজি করার পর এদিন সকালে আমনান গ্রাম থেকে কিছুটা দূরে সোয়াখালের পাশে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  পোলবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।  পুরো বিষয়টি নিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ১০ দিন পর বিশ্বজিতের মেয়ের বিয়ে। তারজন্য ইতিমধ্যেই শুরু হয়ে তোড়জোড়। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল বাধার কাজও।

কী কারণে বিশ্বজিৎ আত্মহত্যা করলেন, তা ধন্দে রয়েছে তাঁর পরিবারের সদস্যরাও। পরিবার সূত্রে জানা গিয়েছে, সব আয়োজন হয়ে গেলেও মেয়েকে বিয়েতে দেওয়ার জন্য গয়না কেনা হয়নি।  তাই জন্যই কি মেয়ের বিয়ের আগে আত্মহত্যা করেন বিশ্বজিৎ?  তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এখনও পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি