লজেন্স কারখানার নিকাশি জলে পুকুরে মাছের মৃত্যু, হাজার হাজার টাকার লোকসান

Share:

নিজস্ব প্রতিনিধি,সুগন্ধা: লজেন্স কারখানার নিকাশি জলে মাছের মৃত্যু কামদেবপুরে ।ক্ষুব্ধ পুকুর মালিক ।হুগলি জেলার সুগন্ধা অঞ্চলের দিল্লি রোডের পাশে কামদেবপুর(Kamdebpur ) এলাকায় সোনা দাসের পুকুরে দীর্ঘদিন ধরেই পাশের লজেন্স কারখানার দূষিত নিকাশি জল এসে মিশছে বলে অভিযোগ। পুকুর মালিকের দাবি, এই দূষিত জলের কারণেই তাঁর পুকুরে বহু হাজার টাকার মাছ মরে গেছে। তবে কারখানার মালিক দীপক ঘোষ (Deepak Ghosh)অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, কারখানার দূষিত জল সরাসরি পুকুরে পড়ে না, বরং ওভারফ্লো হয়ে জমে থাকা জল পুকুরে চলে যায়।

ঘটনার পর সোনা দাস(Sona Das) স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন এসে পুরো এলাকা ভিডিওগ্রাফি করে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের নির্দেশ ছিল সঠিক নিকাশি ব্যবস্থা না থাকলে কোনো কারখানা চালানো যাবে না। তবুও বাস্তবে তার অন্যথা দেখা যাচ্ছে,অভিযোগ স্থানীয়দের।এই দূষণে চাষীদের ক্ষতি কীভাবে পূরণ হবে, আদৌ হবে কি না—তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বহু মাছ চাষী । সকলেই এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। মরা মাছগুলি এখন ঐ পুকুরের জলে ভাসছে।

শীতের মরসুমে হাজার হাজার মাছ ওই পুকুরে মরে যাওয়ায় বড় লোকসানের মুখে পড়েছেন মাছ চাষীরা। কারখানার মালিক দাবি করেন, কারখানার ভিতরে জল রিফ্রেশ(Refresh) করার মেশিন রয়েছে। এই জল পুকুরে এসে পড়ে। ওই জল থেকে পুকুরে দূষণ কোনোভাবেই হতে পারে না।মৎস্যজীবীদের একটাই দাবি তাদের এই ক্ষতিপূরণের টাকা দিতে হবে ওই কারখানার মালিককে। লজেন্সের কারখানার দূষিত জলের জন্যই তাদের হাজার হাজার টাকার মাছ মরে ভাসছে পুকুরের জলে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ